advertisement

Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যা হারিয়েছিলেন, সেই ডিগ্রি ফিরে পেলেন সুবীরেশ 

Last Updated:

Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত ফেব্রুয়ারি মাসে নির্দেশ দেন গ্রুপ ডি মামলায় । ওই নির্দেশের অন্য অংশের সঙ্গে দুটি অংশ ছিল এমন, সিবিআই-এর নিয়োগ দুর্নীতি তদন্ত থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত সুবীরেশ ভট্টাচার্য তাঁর  ডিগ্রি ব্যবহার করতে পারবে না।

স্বস্তি সুবীরেশের
স্বস্তি সুবীরেশের
কলকাতা: একক বেঞ্চে ডিগ্রি যায়, ডিভিশন বেঞ্চে সেই ডিগ্রি পুনরুদ্ধার। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশে হঠাৎই বেকায়দায় পড়ে যান সুবীরেশ ভট্টাচার্য। বুধবার এই আইনি বাধা কাটলো সুবিরেশের। এখন এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য মাস্টার ডিগ্রি ও Ph.D ডিগ্রি ব্যবহার করতে পারবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর অন্তর্বতী  স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত ফেব্রুয়ারি মাসে নির্দেশ দেন গ্রুপ ডি মামলায় । ওই নির্দেশের অন্য অংশের সঙ্গে দুটি অংশ ছিল এমন, সিবিআই-এর নিয়োগ দুর্নীতি তদন্ত থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত সুবীরেশ ভট্টাচার্য তাঁর  ডিগ্রি ব্যবহার করতে পারবে না। মাস্টার ডিগ্রি এবং পিএইচডি ২) কাদের অঙ্গুলিহেলনে এতবড় নিয়োগ দুর্নীতি তাদের নাম বলতে হবে সুবীরেশ ভট্টাচার্যকে তদন্তকারীদের সামনে।  নাম না বললে আদালত ধরে নেবে সুবীরেশই কিংপিন।
advertisement
advertisement
সেক্ষেত্রে সুবীরেশের সম্পত্তি থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষয় তি উদ্ধারের অধিকার থাকবে। এই দুই নির্দেশের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। যদিও মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন থাকছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার পর্যবেক্ষণে স্পষ্ট করেন, একা সুবীরেশ ভট্টাচার্যের পক্ষে এতবড় নিয়োগ দুর্নীতি করা সম্ভব নয়। নিশ্চিত আড়ালে অন্য কেউ আছে। তাদের খুঁজে বার করতে হবে সিবিআই-কে। সুবীরেশ ভট্টাচার্য এসএসসি চেয়ারম্যান থাকাকালীন দেওয়া ৩৫০০ বেশি সুপারিশ ভুয়ো। যা ইতিমধ্যেই বাতিল হয়েছে।
advertisement
এই চাকরি বাতিল এখনও বহাল। সুপ্রিম কোর্ট এখনও বাতিল চাকরি ফেরানোর নির্দেশ দেয়নি। গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ মামলায় পরস্পর বিরোধী হলফনামা দিয়েছে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। তাই যাদের সময়কালে এসএসসি চাকরি দুর্নীতির অভিযোগ বেশি, সেই সময়কালের এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জেলবন্দী। লক্ষ্মী টুংগা মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম জানান, 'অন্তর্বতী স্থগিতাদেশ  শুধুমাত্র সুবীরেশ ভট্টাচার্য সম্পর্কিত নির্দেশের জন্য। সিবিআই তদন্তের নির্দেশ, চাকরি বাতিল সহ বাকি নির্দেশ বহালই থাকছে।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যা হারিয়েছিলেন, সেই ডিগ্রি ফিরে পেলেন সুবীরেশ 
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement