advertisement

Jagdeep Dhankhar: জগদীপ ধনখড় ভাষণ দিতে চান বিধানসভায়, দূত মারফত পাঠালেন খবর

Last Updated:

Jagdeep Dhankhar: বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশেষ দূত মারফত খবর পাঠিয়েছেন তিনি।

জগদীপ ধনখড়
জগদীপ ধনখড়
কলকাতা: বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশেষ দূত মারফত খবর পাঠিয়েছেন তিনি। এই বার্তা নিয়ে সুনীল গুপ্তাকে পাঠানো হয়েছিল বিধানসভায়। জানানো হয়, সরকারের বিরোধিতা করে ভাষণ তিনি পাঠ করবেন না।
বিধানসভা সূত্রে খবর, বাংলা বিধানসভায় উপরাষ্ট্রপতি ভাষণ দেওয়ার কোনও সংস্থান নেই। তাই এই ব্যাপারে ডাকতে হবে বিশেষ অধিবেশন। বিধানসভা বাজেট অধিবেশন শেষ করার পরে, দেখা হবে বিশেষ অধিবেশন ডাকা যায় কিনা।
advertisement
advertisement
সূত্রের খবর, বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির আমলা মারফত চিঠি পাঠান ধনখড়। সেই আমলা দেখা করেন স্পিকারের সঙ্গে। স্পিকারকে জানানো হয়, নিজের ভাষণে রাজ্য সরকারের বিরুদ্ধে যায়, এমন কোনও শব্দ বা বাক্য বলবেন না উপরাষ্ট্রপতি। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, স্পিকার জানান, এই ধরনের বক্তৃতা করার কোনও সংস্থান নেই। ওই সূত্রটির দাবি, পরে ধনখড়কে ভাষণ দেওয়ার সুযোগ করে দিতেই বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করা হয়। তবে সেই অধিবেশন কবে হবে, তা এখনও স্পষ্ট নয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagdeep Dhankhar: জগদীপ ধনখড় ভাষণ দিতে চান বিধানসভায়, দূত মারফত পাঠালেন খবর
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement