advertisement

Jadavpur University: ডিন এর ফোন পেয়ে কী করেছিলেন ২ ঘণ্টা? রাত আড়াইটে পর্যন্ত হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ

Last Updated:

সূত্রের খবর, পুলিশের কাছে ডিন দাবি করেছেন, ওই ফোন পাওয়ার পরেই ১০:০৮ নাগাদ তিনি আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। কিন্তু পরে ১২:০৮-নাগাদ সুপার ফোন করে ডিনকে ছাত্রের পড়ে যাওয়ার বিষয়টি জানান।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ডিন অফ স্টুডেন্টসকে দীর্ঘক্ষণ লালবাজারের জিজ্ঞাসাবাদের পরে এবার মেইন হস্টেলের সুপারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ৷ গত শনিবার রাত আড়াইটে পর্যন্ত হস্টেল সুপারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷
যাদবপুর কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে প্রাক্তনী ও বর্তমান ছাত্র সহ ১৩ জন৷ গত শুক্রবার গ্রেফতার করা হয়েছিল সত্যব্রত রাই সহ দুই প্রাক্তনীকে৷ এর মধ্যে এই সত্যব্রত রাই-ই গত ৯ অগাস্ট ঘটনার দিন রাত ১০:০৫ নাগাদ ডিন অফ স্টুডেন্টসকে ফোন করে জানিয়েছিল, হস্টেলের একটি নবাগত ছাত্রের ‘পলিটিসাইজেশন’ হয়েছে৷ হস্টেল সম্পর্কে ছাত্রটিকে ভয় দেখানো হয়েছে৷ ছাত্রটি অস্বাভাবিক ব্যবহার করছে।
advertisement
আরও পড়ুন: রুম নম্বর ১০৪! যাবতীয় রহস্য লুকিয়ে এই একটা মাত্র ঘরে, সপ্তককে নিয়ে গোটাটাই ঘুরে দেখল পুলিশ
সূত্রের খবর, পুলিশের কাছে ডিন দাবি করেছেন, ওই ফোন পাওয়ার পরেই ১০:০৮ নাগাদ তিনি আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। কিন্তু পরে ১২:০৮-নাগাদ সুপার ফোন করে ডিনকে ছাত্রের পড়ে যাওয়ার বিষয়টি জানান।
advertisement
advertisement
ডিন এর ফোন এবং ডিনকে ফোন করে ঘটনা সম্পর্কে জানানোর মাঝে প্রায় দু-ঘণ্টার ফারাক৷ এই দু’ঘণ্টা ধরে তিনি কী করছিলেন? মাঝের এই সময়টা তাঁর ভূমিকা কী ছিল? তা নিয়েই এদিন সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷
advertisement
তদন্তে প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, ঘটনার দিন ওই ছাত্রের নামে একটি চিঠি লেখায় অভিযুক্ত সিনিয়ররা৷ চিঠিটি লেখে ধৃত দীপশেখর দত্ত৷ যদিওদীপশেখর জেরায় জানিয়েছে, সে চিঠির বয়ান লিখলেও তার নীচে সই করেছিল ওই ছাত্রই৷ আর এই চিঠি লেখার পরিকল্পনা ছিল ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী সহ অন্যান্য সিনিয়রের৷
advertisement
ঘটনার দিন রাতে ডিন অফ স্টুডেন্টসকে ফোন করে যা বলা হয়েছিল, তার সঙ্গে ওই চিঠির বয়ানের মিল ছিল৷ গোটা বিষয়টিতেই একটি পরিকল্পনা ও ষড়যন্ত্রের ‘গন্ধ’ পাচ্ছেন তদন্তকারীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: ডিন এর ফোন পেয়ে কী করেছিলেন ২ ঘণ্টা? রাত আড়াইটে পর্যন্ত হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement