advertisement

Indian Railways: গাছ লাগালেই সেলফি! কিন্তু কার সঙ্গে...? রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!

Last Updated:

Indian Railways: বছরে অন্তত ১০টা গাছ লাগাতে হবে৷ কারা কারা সেলফি তুলতে পারবেন? কারা পারবেন না? ইস্ট কোস্ট রেলের নিয়ম শুনলে চমকে যাবেন!

রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!
রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!
কলকাতা: বছরে অন্তত ১০টা গাছ লাগাতে হবে৷ সেই সঙ্গে এই সব গাছের পরিচর্যা কর‍তে হবে। তাহলেই মিলবে ডি আর এমের সঙ্গে সেলফি তোলার সুযোগ। ইস্ট কোস্ট রেলের, ওয়াল্টার ডিভিশনের তরফে এমনই এক ইন্টারনাল নোট দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ইস্ট কোস্ট রেলের নিয়ন্ত্রণে তিনটে ডিভিশন আছে। ডি আর এম খুরদা রোড, ডি আর এম সম্বলপুর আর ডি আর এম ওয়াল্টার। এই ওয়াল্টার ডিভিশনের ডি আর এম হলেন অনিল শতপথী। তিনি নানা অনুষ্ঠানে যান৷ আর সেখানেই তাঁকে ঘিরে ধরে বহু রেল কর্মী বা তাঁদের পরিবারের সদস্যরা সেলফি তুলতে চান। এবার সেই সেলফি তোলায় কিছু শর্ত চাপানো হয়েছে। যা অনেকেই প্রশংসা করছেন।
advertisement
অনিল শতপথী, ডি আর এম, ওয়াল্টার ডিভিশন অনিল শতপথী, ডি আর এম, ওয়াল্টার ডিভিশন
advertisement
রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মী রেলে উল্লেখযোগ্য কাজ করবেন, তাঁদের ডিআরএমের সঙ্গে সেলফি তোলার ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। যদি কোনও রেলকর্মীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের খাঁড়া ঝুলতে থাকে, তাহলে তিনি কোনওমতেই সেলফি তুলতে পারবেন না।
advertisement
কোনও প্রাক্তন রেলকর্মী, যাঁদের ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ নয় – তাঁদেরও এই কাজ থেকে বিরত করা হবে। এবং সাধারণ মানুষকে যদি ডিআরএমের সঙ্গে সেলফি তুলতে হয়, তাহলে তাঁদের দুটো শর্ত মানতেই হবে। এক, এক বছরে অন্তত ১০টি গাছের চারা পোঁতার প্রতিশ্রুতি দিতে হবে এবং দুই, তাঁদের বিরুদ্ধে কোনওরকম ক্রিমিনাল কেস থাকা চলবে না।
advertisement
তবে ভিড়ের মাঝে সেলফি তুলতে আসলে কে এই সব তথ্য সংগ্রহ করে রাখবে তা কার্যত অজানা। তবে গাছে লাগানোর শর্তকে ‘ভাল’ বলছেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: গাছ লাগালেই সেলফি! কিন্তু কার সঙ্গে...? রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement