Congress Candidates List: বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন তৃণমূল ত্যাগী মৌসম বেনজির নূর! টিকিট পেলেন একাধিক হেভিওয়েট নেতা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Congress Candidates List: অবশেষে ২৮৪টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। টিকিট পেয়েছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল থেকে কংগ্রেসে আসা মৌসম বেনজির নূর। আর কে প্রার্থী হলেন?
কলকাতা: ২৮৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। এটি কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা। আগামী বিধানসভায় ২৮৪টি আসনে লড়ার জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এই প্রার্থী তালিকায় বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর নাম থাকবে বলে আগেই জানিয়েছিল প্রদেশ কংগ্রেস। যার মধ্যে রয়েছে অধীর রঞ্জন চৌধুরীর নাম। তিনি লড়বেন বহরমপুর থেকে। এছাড়াও আগামী নির্বাচনে লড়বেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। তিনি লড়বেন মালতিপুর থেকে। কয়েক মাস আগেই তিনি তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, এবার কংগ্রেসের প্রার্থী হলেন।
advertisement
advertisement
সেই সঙ্গে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ। চাকুলিয়া থেকে লড়বেব ভিক্টর, বালিগঞ্জ প্রার্থী হচ্ছে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। রাসবিহারী আসন থেকে লড়বেন আশুতোশ চট্টোপাধ্যায়, এছাড়াও মানিকতলা থেকে লড়বেন সুমন রায়চৌধুরি। ১৯৯৬ সালে শেষ বার বিধানসভা ভোট লড়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তারপরে দীর্ঘ ৩০ বছর পরে ফের বিধানসভা ভোট লড়তে চলেছেন তিনি।
advertisement
প্রসঙ্গত, গত কয়েকটি বিধানসভা আসনে বাম কংগ্রেস একসঙ্গে জোট করে লড়েছে। তবে এবার প্রায় ২০ বছর পর ২৯৪ আসনে একাই লড়তে চলেছে কংগ্রেস। প্রসঙ্গত, কংগ্রেস একাই ভোটে লড়ার কথা ঘোষণা করার পরেই দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। ইতিমিধ্যেই দলের তরফে কর্মীদের দেওয়াল দখল ও নির্বাচনী প্রচারের কর্মসূচীতে অংশ নিতেও বলা হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 7:47 PM IST










