advertisement

IT Raid: সোম সকালে কলকাতায় আয়কর হানা! রাজ্যে ৮ জায়গায় তল্লাশি, নজরে কোন নামী ব্যবসায়ী?

Last Updated:

IT Raid: জানা গিয়েছে, সুধীর সাতনালিওয়ালা নামে এক ব‍্যবসায়ীর ১০ নম্বর রাজা সন্তোষ রোডের বাড়ি এবং ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে তল্লাশি চলছে৷ সুধীর সাতনালিওয়ালা একটি জৈব সারের কম্পানির মালিক৷

সোম সকালে কলকাতায় আয়কর হানা! রাজ্যে ৮ জায়গায় তল্লাশি, নজরে কোন নামী ব্যবসায়ী?
সোম সকালে কলকাতায় আয়কর হানা! রাজ্যে ৮ জায়গায় তল্লাশি, নজরে কোন নামী ব্যবসায়ী?
কলকাতা: সোমবার সকালেই কলকাতার একাধিক জায়গায় আয়কর হানা৷ মধ‍্য ও দক্ষিন কলকাতায় অভিযান আয়কর দফতরের৷ একাধিক জায়গায় তল্লাশি৷ সূত্রের খবর, কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার মোট ৮ জায়গায় আয়কর দফতরের তল্লাশি অভিযান চলছে৷
জানা গিয়েছে, সুধীর সাতনালিওয়ালা নামে এক ব‍্যবসায়ীর ১০ নম্বর রাজা সন্তোষ রোডের বাড়ি এবং ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে তল্লাশি চলছে৷ আয়কর ফাঁকি, হিসাব বহির্ভূত সম্পদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে৷ সুধীর সাতনালিওয়ালা একটি জৈব সারের কম্পানির মালিক৷ ৩৫ চেতলা সেন্ট্রাল রোডে অফিসে তল্লাশি চালানোর পর ১০ নম্বর সন্তোষ রোডের বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা৷ মূলত আয়কর ফাঁকি দেওয়ার একটি পুরনো মামলায় তল্লাশি চলছে বলেই জানা গিয়েছে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আয়কর হানা প্রসঙ্গ শিরোনামে আসে বেঙ্গালুরুর এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা৷ গত ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় আয়কর দফতরের রেইড চালায় বেঙ্গালুরুর খ্যাতনামা রিয়েল এস্টেট ব্যবসায়ী সিজে রায়ের বাড়ি ও অফিসে। অভিযোগ, রেইড চলাকালীনই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ব্যবসায়ী। কিন্তু কেন এমন একটা চরম সিদ্ধান্ত নিলেন? সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। তবে স্থানীয় পুলিশের মতে, ইদানীং ব্যবসায় তাঁর আর্থিক লেনদেনের উপর করা নজর রেখেছিল আয়কর দফতর। সেই নিয়ে প্রবল মানসিক চাপেও ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী সিজে রায়।
advertisement
আইটি রেইডের চলাকালীনই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা! জানা যায়, রেইড শুরু হয়েছিল সকাল থেকেই। সারাদিন রেইড চলে। বিকেলের দিকে অফিসে পৌঁছনোর পর পরই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেন আইটি আধিকারিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
IT Raid: সোম সকালে কলকাতায় আয়কর হানা! রাজ্যে ৮ জায়গায় তল্লাশি, নজরে কোন নামী ব্যবসায়ী?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement