advertisement

কীভাবে পুলিশের জালে ধরা পড়ল মরা মুরগির কারবারে ধৃত কওসর

Last Updated:

প্রায় একমাস ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি শেষ। অবশেষে গ্রেফতার মরা মুরগির কারবারের মূল পান্ডা কওসর আলি ঢালি।

#কলকাতা: প্রায় একমাস ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি শেষ। অবশেষে গ্রেফতার মরা মুরগির কারবারের মূল পান্ডা কওসর আলি ঢালি। কওসরের স্ত্রীর মোবাইলের টাওয়ার লোকেশনে নজর রাখছিল পুলিশ। হাসনাবাদের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার কওসর আলি ঢালি।
পুলিশ সূত্রে খবর, মোবাইলের সূত্র ধরেই করা হয় গ্রেফতার কওসরকে ৷ আত্মীয়দের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি ৷ আত্মীয়দের কললিস্ট দেখে ধৃত কওসর ৷ বারুইপুর, সোনারপুরে লুকিয়েছিল কওসর ৷ পরে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতেও আশ্রয় নেয় তিনি ৷ কিছু সময় রাজারহাট, টাকিতেও লুকিয়েছিল কওসর ৷ আত্মীয়দের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ ৷ সেইসব কললিস্ট সংগ্রহ করেছে পুলিশ ৷ হাসনাবাদের বাড়ি থেকে আজ তাকে গ্রেফতার করে পুলিশ ৷ এদিন সাংবাদিক বৈঠকে জানালেন ডিসি হেড কোয়ার্টার ৷
advertisement
advertisement
আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বারাকপুর আদালত ৷ কওসরের বিরুদ্ধে ফুড সেফটি ধারা ২৭২/২৭৩ ও ৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কীভাবে পুলিশের জালে ধরা পড়ল মরা মুরগির কারবারে ধৃত কওসর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement