advertisement

Governor of West Bengal: ইডির তদন্তে বাধা থেকে কেন্দ্রীয় বরাদ্দ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল

Last Updated:

Governor of West Bengal: বিবৃতি দিয়ে তিনি দাবি করলেন, রাজ্যের আইনশৃঙ্খলার পাশাপাশি, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল৷

কলকাতা: মুখ্যমন্ত্রীর ধর্নার কয়েকঘণ্টা আগেই কেন্দ্রীয় বরাদ্দ আদায় নিয়ে রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক৷ কেন্দ্রের সর্বস্তরে বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানালেন রাজ্যপাল৷ পাশাপাশি তিনি বললেন, সর্বস্তরে আলোচনা হয়েছে৷ কেন্দ্রের তরফে যা করার শীঘ্রই আপনারা দেখতে পাবেন৷ ইডিকে সম্প্রতি নিজের কাজ করতে বাধা দেওয়া হয়েছিল৷ কিন্তু ইডি কাজ করেছে৷ আগামী দিনেও করে চলবে, বললেন রাজ্যপাল৷
বিবৃতি দিয়ে তিনি দাবি করলেন, রাজ্যের আইনশৃঙ্খলার পাশাপাশি, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল৷ তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, এখনই তা বিস্তারিত ভাবে বলতে নারাজ তিনি৷ তবে কেন্দ্রের তরফে সব রকমের পদক্ষেপ করা হয়েছে বলেই বিবৃতি দিয়ে দাবি করলেন রাজ্যপাল৷
advertisement
রাজ্যপাল বলেছেন, ‘কোনও একটি ঘটনা, কোনও এক নির্দিষ্ট অপরাধীকে ধরে এই ফোরামে আলোচনা করা সম্ভব নয়৷ আমি মনে করি, আইন নিজের পথ ধরেই চলবে৷ আপনারা দেখেছেন, শেষ কয়েকদিন ধরে আইনরক্ষকেরা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গে৷ এই কার্যক্রম চলতেই থাকবে৷ ’
advertisement
তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও আমার মধ্যে কী কথা হয়েছে, তা প্রকাশ্যে বলা সম্ভব নয়৷ এ রাজ্যের যা প্রাপ্য রয়েছে, তা অবশ্যই রাজ্য পাবে৷ তবে কেন্দ্রীয় সরকারের মানদণ্ড পূরণ করতে হবে৷ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়া হবে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Governor of West Bengal: ইডির তদন্তে বাধা থেকে কেন্দ্রীয় বরাদ্দ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement