advertisement

বাঁচানো গেল না বিমানে অসুস্থ হওয়া জার্মান নাগরিককে! দুদিন পরে হাসপাতালে মৃত্যু ব্যক্তির

Last Updated:

জার্মান নাগরিক এম. বুহলার, যিনি গত মঙ্গলবার গভীর রাত থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, শুক্রবার তার মৃত্যু হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে তাকে কলকাতা বিমানবন্দরে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।

মৃত্যু জার্মান নাগরিকের
মৃত্যু জার্মান নাগরিকের
কলকাতা: জার্মান নাগরিক এম. বুহলার, যিনি গত মঙ্গলবার গভীর রাত থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, শুক্রবার তার মৃত্যু হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে তাকে কলকাতা বিমানবন্দরে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।
চিকিৎসার জরুরি অবস্থার কারণে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে হ্যানয় যাচ্ছিল। ওই যাত্রী একাই ভ্রমণ করছিলেন। সূত্র অনুযায়ী, যাত্রীটি মস্তিষ্কের রক্তক্ষরণে ভুগছিলেন। এরপর থেকে তিনি ই.এম. বাইপাসের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভিয়েতনামের হ্যানয় যাচ্ছিল ফ্লাইট VN-36 নম্বরের একটি বিমান। সেই সময় বিমানবন্দরে ২৭৬ জন যাত্রী ছিলেন। সেই সময়েই বিমানের যাত্রী ম্যানফ্রেড বুহলার অসুস্থ বোধ করেন, তার বয়স ৪৯ বছর। সেই সময় বিমানটি মাঝ আকাশে ছিল, তারপরেই বিমানটি জরুরি অবতরণ করে বিমানবন্দরে। ওই যাত্রী সেই সময়ে ১১এফ আসনে বসে ছিলেন।
advertisement
বিমান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় ওই ব্যক্তি কলকাতায় নামিয়েই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করলেও ওই জার্মান নাগরিককে আর বাঁচানো যায়নি। 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাঁচানো গেল না বিমানে অসুস্থ হওয়া জার্মান নাগরিককে! দুদিন পরে হাসপাতালে মৃত্যু ব্যক্তির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement