IND vs PAK: দম থাকলে সিদ্ধান্ত অনড় থাকুত...! পাকিস্তানকে ওপেন চ্যালেঞ্জ দিল হরভজন সিং
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026, IND vs PAK: ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট করার কথা জানিয়েছে পাকিস্তান। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক স্পিনার হারভজন সিং।
ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট করার কথা জানিয়েছে পাকিস্তান। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক স্পিনার হারভজন সিং। হরভজন সিং বলেছেন, পিসিবি যদি সত্যিই এই সিদ্ধান্তে অটল থাকে, তবে তাদের উচিত সাহসের সঙ্গে সেটি বাস্তবায়ন করা।
এছাড়াও ভাজ্জি অভিযোগ করেন, পাকিস্তান সরকার ও বোর্ড এই সিদ্ধান্ত নিচ্ছে কেবল অহংকার দেখানোর জন্য এবং এতে দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীদের ইচ্ছাকে উপেক্ষা করা হচ্ছে। তাঁর মতে, ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মুখিয়ে থাকে দুই দেশের কোটি কোটি দর্শক।
পাকিস্তান সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তারা দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে, তবে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে নিষেধ করেছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, এটি বাংলাদেশের প্রতি ‘সংহতি’ দেখানোর একটি রাজনৈতিক অবস্থান, কারণ বাংলাদেশ ভারত সফর করতে অস্বীকার করায় বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল।
advertisement
advertisement
এই প্রসঙ্গে হারভজন বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানোতে সমস্যা নেই, কিন্তু এতে পাকিস্তানের জনগণের অনুভূতির কথা ভাবা হয়নি। হরভজন এই সিদ্ধান্তকে একটি ‘নাটক’ বলে আখ্যা দেন, যা মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তৈরি করা হয়েছে।
এছাড়া হরভজন পিসিবির দ্বিচারিতাও তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, এশিয়া কাপে কেন একই দেশপ্রেম দেখানো হয়নি। যুদ্ধ পরিস্থিতি থাকা সত্ত্বেও তখন পাকিস্তান খেলেছিল, কারণ তারা রাজস্ব হারাতে চায়নি বলে অভিযোগ করেন তিনি।
advertisement
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। সংস্থাটি সম্ভাব্য নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে এবং পাকিস্তান সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এখনো পিসিবির কাছ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি আইসিসি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 2:39 PM IST











