advertisement

Firhad Hakim on Anubrata Mondal: আদালতে মামলা হতেই অনুব্রতর 'অধিকার' নিয়ে প্রশ্ন ফিরহাদের! কী কারণে রুষ্ট মন্ত্রী?

Last Updated:

Firhad Hakim on Anubrata Mondal: অনুব্রতর গাড়িতে লালবাতি প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

অনুব্রত মণ্ডল ও ফিরহাদ হাকিম
অনুব্রত মণ্ডল ও ফিরহাদ হাকিম
#কলকাতা: নতুন করে আরও এক মামলার মুখে পড়লেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে লালবাতি চড়া গাড়ি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি গাড়ি চড়ে কলকাতা আসেন, সেই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। আর এর পরপরই অনুব্রতর গাড়িতে লালবাতি প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
অনুব্রতর গাড়িতে লালবাতি প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, ''অনুব্রত মণ্ডল লালবাতি গাড়ি পাওয়ার অধিকারী নন।'' এই কথা বলার পাশাপাশি মন্ত্রী সাফ জানান, এবার থেকে লাল বাতি, নীল বাতি গাড়িতে কড়া পদক্ষেপ নেবে পরিবহণ দফতর। অবৈধ গাড়ি থেকে শুধু লাল বাতি, নীল বাতি খুলে নেওয়াই নয়, এবার থেকে সিজ করা হবে এই ধরনের গাড়ি। এমনকী মামলা করা হবে সেই গাড়ির মালিকের বিরুদ্ধেও।
advertisement
অনুব্রতর বিরুদ্ধে মামলাকারী আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির প্রশ্নের প্রেক্ষিতে আদালতে এদিন প্রশ্ন ওঠে, পুলিশের নজরদারি সারা রাজ্যে কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কী পদক্ষেপ রাজ্যের? লালবাতি গাড়ি নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে জনস্বার্থ মামলাটি আগামী সপ্তাহে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
এদিকে, একের পর এক তলব এড়ানোর পর এবার অনুব্রত মণ্ডলের পাসপোর্ট চেয়ে পাঠাল সিবিআই। গোয়েন্দা সংস্থার তরফে আধার, প্যান ও এপিক কার্ডও চেয়ে পাঠানো হয়েছে। বাকি নথিগুলি জমা দিলেও পাসপোর্ট জমা দেননি অনুব্রত। সিবিআইকে তিনি জানিয়েছেন, তাঁর কোনও পাসপোর্ট নেই। সিবিআইয়ের আশঙ্কা, জেরা এড়াতে বিদেশেও পালাতে পারেন বীরভূমের অনুব্রত মণ্ডল। সেজন্য তাঁর পাসপোর্ট চেয়ে পাঠান গোয়েন্দারা। কিন্তু অনুব্রতর দাবি, তাঁর কোনও পাসপোর্ট নেই।
advertisement
এর পরই ভারতীয় বিমানপত্তন প্রাধিকরণ ও অভিবাসন দফতরকে বিমানবন্দরে অনুব্রতর গতিবিধির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কোনও ভাবে অনুব্রত মণ্ডল বিদেশের কোনও বিমানে ওঠার চেষ্টা করলে সরাসরি তা সিবিআইকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim on Anubrata Mondal: আদালতে মামলা হতেই অনুব্রতর 'অধিকার' নিয়ে প্রশ্ন ফিরহাদের! কী কারণে রুষ্ট মন্ত্রী?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement