advertisement

Garia Fire: সাতসকালে গড়িয়ার বহুতলে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকল, আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল ঘটনাস্থলে পৌঁছতেও দেরি করেছে৷

বাড়ির তিন তলায় দেখা যায় আগুন৷
বাড়ির তিন তলায় দেখা যায় আগুন৷
#কলকাতা: গড়িয়ায় একটি তিন তলা বাড়িতে বিধ্বংসী আগুন৷ আজ সকালেই বাড়ির তিন তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন৷ দমকল সূত্রে খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বসবাস করার জন্য হলেও ওই বাড়িতে নিয়ম বহির্ভূত ভাবে কারখানা চলছিল৷ বছরের পর বছর ধরে কারখানা চলছিল বলে খবর৷ দমকল আধিকারিকরা জানিয়েছেন, গড়িয়া স্টেশনের কাছের এই বাড়িটির ভিতরে কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না৷ বাড়িটির ভিতরে একাধিক স্পিকার এবং পেটি মিলেছে, তবে ওই কারখানায় ঠিক কী তৈরি করা হত, তা জানা সম্ভব হয়নি৷
advertisement
advertisement
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল ঘটনাস্থলে পৌঁছতেও দেরি করেছে৷ গোটা এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ বাড়িটির কাছেই দু'টি স্কুলও রয়েছে৷ ফলে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা ছিল৷
advertisement
জানা গিয়েছে, ওই বাড়িটির মালিকের নাম শুভময় সরকার৷ যদিও বাড়িটিতে কেউ বসবাস করতেন না৷ কারখানার ভিতরেও রাতে কেউ ছিলেন না বলেই খবর৷ আবাসিক বাড়ির ভিতরে কারখানা চালানোর প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Garia Fire: সাতসকালে গড়িয়ার বহুতলে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকল, আতঙ্কে এলাকাবাসী
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement