Election Commission: ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি শেষ করতে হবে’! রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ডেডলাইন দিয়ে চিঠি নির্বাচন কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Election Commission: স্বরাষ্ট্র সচিবকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের৷ বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেওয়ার নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের৷
কলকাতা: সামনেই রাজ্যে বিধানসভা ভোট৷ এবার ভোটকে মাথায় রেখেই পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করতে চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, পুলিশ বদলির ক্ষেত্রে নির্দিষ্ট ডেড লাইন দিয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি নির্বাচন কমিশন৷
১৫ই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি শেষ করতে হবে। বিধানসভা ভোটকে মাথায় রেখে ১৫ই ফেব্রুয়ারির মধ্যেই পুলিশের সব বদলি প্রক্রিয়া শেষ করতে হবে। স্বরাষ্ট্র সচিবকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের৷ বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেওয়ার নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের৷
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা ভোটকে মাথায় রেখে চলতি মাসেই শেষের দিকে রাজ্যে আসার সম্ভাবনা জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। কমিশন সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে এ মাসেই আসার সম্ভাবনা রয়েছে তাঁদের৷ শুক্রবার বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি-সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই এই কথা উঠেছে বলে জানা গিয়েছে৷
advertisement
সূত্রের খবর, ওই বৈঠকে বলা হয়, ‘‘যে কোনও সময়ই রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে। আপনারা প্রস্তুতি নিন।’’ এদিনের বৈঠকে বিভিন্ন জেলার এসপি, পুলিশ কমিশনারদের রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি ও রাজ্য পুলিশের নোডাল অফিসারেরা এমনই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক করেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডের
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2026 12:27 PM IST











