Election Commission: অভিষেকের অভিযোগ খণ্ডন করল নির্বাচন কমিশন, ভোটার বাদ দেওয়ার সংখ্যাকে 'মিসলিডিং' বলে দাবি
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Riya Das
Last Updated:
Election Commission: ভোটার তালিকা সংক্রান্ত দাবি ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলল নির্বাচন দফতর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্যকে ‘মিসলিডিং’ বলে দাবি মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের।
কলকাতা: রাজ্যের ভোটার তালিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। ভোটার তালিকা সংক্রান্ত দাবি ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলল নির্বাচন দফতর।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্যকে ‘মিসলিডিং’ বলে দাবি মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের। তাদের দাবি, Form-7 অনুযায়ী যে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার কথা বলা হয়েছে, তার বড় অংশই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ডেটা।
আরও পড়ুন-বাথরুমে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, কোথা থেকে এল? ধরা পড়তেই সাফ উত্তর ‘দেহব্যবসা করেই কামিয়েছি!’ কে এই বিখ্যাত নায়িকা? বলুন তো?
এনিউমারেশন ফর্ম বাতিল হওয়ার কারণেই সেই নামগুলো তালিকা থেকে বাদ গেছে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের মেল অনুযায়ী মোট ৫ লক্ষ ৩৮ হাজার ৩২০টি এমন এন্ট্রি রয়েছে বলে দাবি।
advertisement
advertisement
আরও পড়ুন-রাহু-বুধ-শুক্রের মেগা খেলা শুরু…! ৩ বড় গ্রহের সংযোগে ৪ রাশির জীবন ছারখার, আর্থিক সঙ্কট-বিপদ পিছু ছাড়বে না
অন্যদিকে সরাসরি Form-7 এর মাধ্যমে নাম বাদ পড়েছে মাত্র ৭৭৩৩টি। এদিকে Form-6/6A এর মাধ্যমে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন বলেও জানিয়েছে নির্বাচন দফতর। তৃণমূলের টুইটকেই বিভ্রান্তিকর ও মিস লিডিং বলল নির্বাচন কমিশন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 9:42 PM IST










