Election Commission: এখনও কেন বুথে বুথে প্রকাশ পেল না SIR সাপ্লিমেন্টারি তালিকা? আসল কারণ জানিয়ে দিল নির্বাচন কমিশন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Ankita Tripathi
Last Updated:
SIR Supplementary List: সোমবার প্রকাশ পেয়েছে এসআইআর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা৷ তবু এখনও কেন রাজ্যজুড়ে সমস্ত বুথে এখনও প্রস্তুত হয়নি এই তালিকা? বুধবার কারণ জানাল নির্বাচন কমিশন
কলকাতা: সোমবার প্রায় মধ্যরাতে প্রকাশ পেয়েছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা৷ যদিও রাজ্যজুড়ে সমস্ত বুথে এখনও প্রস্তুত হয়নি এই তালিকা৷ বুধবার কমিশনের পক্ষ থেকে জানান হল, রাজ্যজুড়ে সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত না হওয়ার কারণ জেলাশাসকরা বুথে বুথে টাঙাতে পারছেন না তালিকা।
সেক্ষেত্রে অসম্পূর্ণ বুথের তালিকা বুথে বুথে টাঙালে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই কোন জেলার জেলাশাসক এখনও পর্যন্ত সোমবার রাতে তালিকা প্রকাশ হলেও বুথ ভিত্তিক তালিকার টাঙায়নি বলেই কমিশন সূত্রে খবর। যদিও ৪০ হাজার বুথের তালিকা জেলা ভিত্তিক ইতিমধ্যে জেলা শাসকরা পেয়ে গেছেন বলে কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, সোমবার প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম প্রকাশ করা হয়েছে। যদিও রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বুথ থাকলেও প্রথম পর্যায়ে প্রায় ৪০ হাজার বুথের তালিকাই প্রকাশিত হয়েছে। এই তালিকায় প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলেও সূত্রের খবর।
advertisement
ভোটের কাজে কোনও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না—এমনই কড়া নির্দেশ জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের পৃথক পৃথক তালিকা প্রস্তুত করতে হবে এবং সেই অনুযায়ী ভোট কর্মী নিয়োগ করতে হবে। আগামী ৩০ তারিখের মধ্যে এই নির্দেশ কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 3:17 PM IST









