advertisement

Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা

Last Updated:

Crime News: ভদ্রেশ্বরের শ্বেতপুরে রাস্তার পাশে নীল ড্রাম থেকে উদ্ধার হল এক যুবকের গলাকাটা দেহ। অন্যত্র খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Rapid Read
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সোমনাথ ঘোষ, ভদ্রেশ্বর: হুগলির ভদ্রেশ্বরে নীল ড্রামের ভিতর থেকে গলাকাটা নগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার অন্তর্গত শ্বেতপুর এলাকায়, দিল্লি রোডের পাশেই। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে একটি জমিতে বস্তাবন্দি অবস্থায় একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলের কাছেই শ্বেতপুর পুলিশ ফাঁড়ি থাকায় দ্রুত পুলিশ পৌঁছে যায়। বস্তার বাঁধন খুলতেই ড্রামের ভিতর থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ।
আরও পড়ুনঃ ‘৫ বছর কোথায় ছিলেন?’ মহিলাদের প্রশ্নে এলাকা ছাড়লেন বর্ধমান দক্ষিণের BJP প্রার্থী! তৃণমূলের দিকেই আঙুল গেরুয়া শিবিরের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি গলাকাটা এবং আংশিকভাবে ঝলসানো অবস্থায় ছিল। ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং ভদ্রেশ্বর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর, তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ মনে করছে, অন্য কোথাও খুন করে দেহটি ড্রামের মধ্যে ভরে এনে ভদ্রেশ্বরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement