advertisement

Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: মাথা নিচু করে বসে অর্পিতা, আলাদা গাড়িতে পার্থ! স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে ইডি

Last Updated:

ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য নির্দেশ দিয়েছিল আদালত৷

গাড়িতে বসে অর্পিতা মুখোপাধ্যায় (বাঁদিকে) এবং পার্থ চট্টোপাধ্যায়৷ ছবি- অমিত সরকার
গাড়িতে বসে অর্পিতা মুখোপাধ্যায় (বাঁদিকে) এবং পার্থ চট্টোপাধ্যায়৷ ছবি- অমিত সরকার
#কলকাতা: মেডিক্যাল টেস্টের জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করা হল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে৷ সম্ভবত জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানো হবে তাঁদের৷ দু'টি আলাদা আলাদা গাড়িতে করে পার্থ এবং অর্পিতাকে সিজিও কমপ্লেক্স বের করা হয়৷ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েই দু' জনকে নিয়ে যাওয়া হচ্ছে৷ ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য নির্দেশ দিয়েছিল আদালত৷
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি গ্রেফতার করার পর তাঁদের দু' জনেরই মেডিক্যাল টেস্ট করানোর জন্য জোকা ইএসআই হাসপাতালেই নিয়ে গিয়েছিল ইডি৷
advertisement
যদিও গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ এর পর ইডি বিরোধিতা করায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসকেএম থেকে বের করে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইএমসে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর শারীরিক অবস্থা হাসপাতালে ভর্তি করার মতো নয় বলে জানিয়ে দেয় এইমস কর্তৃপক্ষ৷ এর পরেই আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেয় ইডি৷ ইডি হেফাজতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ও৷ গতকাল থেকেই দু' জনকে জেরা শুরু করেছেন ইডি আধিকারিকরা৷ আগামী ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত৷
advertisement
আজই ইডি দফতরে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে৷ মেডিক্যাল টেস্ট করিয়ে ফেরার পর পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে মানিক ভট্টাচার্যকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: মাথা নিচু করে বসে অর্পিতা, আলাদা গাড়িতে পার্থ! স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে ইডি
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement