advertisement

Manik Bhattacharya at ED office: ইডি দফতরে পৌঁছলেন মানিক, পার্থর মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

Last Updated:

ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়৷ মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও প্রবল৷

ইডি দফতরে ঢুকছে মানিক ভট্টাচার্যের গাড়ি৷
ইডি দফতরে ঢুকছে মানিক ভট্টাচার্যের গাড়ি৷
ইডি দফতরে পৌঁছলেন প্রাথমিক শিক্ষা সংসদের বহিষ্কৃত সভাপতি মানিক ভট্টাচার্য৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁকে এ দিনই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল ইডি৷ সেখানেই ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়৷ মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও প্রবল৷ এ দিন সকাল সাড়ে নটার কিছু পরে ইডি দফতরে পৌঁছন মানিক ভট্টাচার্য৷ প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময়ও মানিক ভট্টাচার্যের লেখা একটি নোট উদ্ধার করেছিল ইডি৷
প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্পত্তির হলফনামাও জমা দিতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে৷
advertisement
এসএসসি-র মতোই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে৷ গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা৷ মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি থাকাকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ সেই কারণেই দু' জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে৷
advertisement
এ দিন বেলা বারোটা নাগাদ মানিককে তলব করেছিল ইডি৷ কিন্তু তার অনেক আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তিনি৷ ইডি-র সূত্রে খবর, প্রথমে মানিককে একাই জিজ্ঞাসাবাদ করা হবে৷ জিজ্ঞাসাবাদের দ্বিতীয় পর্বে তাঁকে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসানো হতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya at ED office: ইডি দফতরে পৌঁছলেন মানিক, পার্থর মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement