advertisement

Election Commission: ২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক

Last Updated:

Election Commission: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনা করতে বৈঠকে বসল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গে এই বৈঠক করেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা।

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
কলকাতাঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গে এই বৈঠক করেন কমিশনের শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুনঃ গঙ্গায় ডিঙি নৌকা উল্টে নিখোঁজ ২ যুবক, তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দল
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার (Sr. DEC), ডেপুটি ইলেকশন কমিশনার (DEC), ডিরেক্টর জেনারেল (DG), প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO), স্পেশ‍্যাল রোল অবজারভার, অতিরিক্ত সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইও-রাও উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অর্থ ও সামগ্রী পাচার রোধ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার বিষয় নিয়ে মূলত আলোচনা হয়। ভোটের সময় যাতে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বিভিন্ন দফতরের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: ২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement