advertisement

Bangla News: গঙ্গায় ডিঙি নৌকা উল্টে নিখোঁজ ২ যুবক, তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দল

Last Updated:

Bangla News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দোলের দিন দুপুরে ডুমুরদহের মোড়লপাড়া গঙ্গার ঘাট থেকে একটি ছোটো ডিঙি নৌকা করে দোল খেলছিল পাঁচ যুবক। মাঝ গঙ্গায় সেই নৌকা উল্টে যায়।

গঙ্গা
গঙ্গা
সোমনাথ ঘোষ, বলাগড়: বলাগড়ের ডুমুরদহে গঙ্গায় ডিঙি নৌকা উল্টে গঙ্গায় তলিয়ে যাওয়া দুই যুবকের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর। নিখোঁজ দুই জনের নাম সায়ক বন্দ্যোপাধ্যায়(২৩) ও শুভজিৎ মন্ডল(২২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দোলের দিন দুপুরে ডুমুরদহের মোড়লপাড়া গঙ্গার ঘাট থেকে একটি ছোটো ডিঙি নৌকা করে দোল খেলছিল পাঁচ যুবক। মাঝ গঙ্গায় সেই নৌকা উল্টে যায়।
আরও পড়ুনঃ বড়মা বীণাপানী দেবীর তিরোধান দিবসে শ্রদ্ধা মুখ‍্যমন্ত্রীর, নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ মমতার
advertisement
পাঁচজনের তিন জন সাঁতার কেটে পারে উঠে আসতে পারলেও দুজন তলিয়ে যায়।তারা সাঁতার জানত না। খবর পেয়ে পরিবার গ্রামের লোকজন তল্লাসী শুরু করে।খবর যায় বলাগড় থানায়।পুলিশ আজও খোঁজ শুরু করে।বিপর্যয় মোকাবিলা দফতরকে কাজে লাগায়।স্পিড বোট নিয়ে এসে তল্লাসী শুরু হয়। ডুবুরি নামিয়েও চলে তল্লাসী।
advertisement
সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাদা তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন,পাঁচজন বন্ধু মিলে নৌকা করে যাচ্ছিল হঠাৎ উল্টে যায়।তিনজন সাঁতার জানত তাই তারা বেঁচে যায়। দুজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ডুমুরদহ নিত্যানন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্যামা প্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় বলেন,পূর্নিমার জোয়ার ছিল সেই জোয়ারে পরে নৌকা উল্টে যায়।আমরা খবর শোনার পর থেকেই তল্লাসী চালাচ্ছি।প্রশাসন থেকে সব রকম সাহায্য করা হচ্ছে।দুটি স্পিড বোট নিয়ে এসে তল্লাসী চালানোর পাশাপাশি লঞ্চ নৌকা করেও চলছে তল্লাসী।খুবই মর্মান্তিক ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: গঙ্গায় ডিঙি নৌকা উল্টে নিখোঁজ ২ যুবক, তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দল
Next Article
advertisement
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
  • এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিনের হয় না !

  • এর পিছনে আসল কারণ কী?

  • নিয়ম আলাদা কেন সচিনের ক্ষেত্রে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement