advertisement

একটা ক্লিকেই 'টিকিট বুকড'! এল রেলের নতুন অ্যাপ! ‘রেলওয়ান’ অ্যাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে পূর্ব রেলের উদ্যোগ

Last Updated:

যাত্রীদের ‘রেলওয়ান’ অ্যাপ কীভাবে ডাউনলোড ও ব্যবহার করতে হয় সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হয় এবং অ্যাপটির বিভিন্ন সুবিধা সম্পর্কে জানানো হয়। যাত্রীদের কাছ থেকে এই উদ্যোগে বিপুল সাড়া পাওয়া গিয়েছে। অনেকেই সেখানেই অ্যাপটি ডাউনলোড করেন।

‘রেলওয়ান’ অ্যাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে পূর্ব রেলের উদ্যোগ
‘রেলওয়ান’ অ্যাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে পূর্ব রেলের উদ্যোগ
কলকাতা: ডিজিটাল সুবিধা বৃদ্ধি এবং যাত্রী পরিষেবাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে পূর্বরেল ‘রেলওয়ান’ (RailOne) মোবাইল অ্যাপ ব্যবহারে যাত্রীদের উৎসাহিত করতে সচেতনতা অভিযান চালাচ্ছে। রেলযাত্রীদের মধ্যে ‘রেলওয়ান’ অ্যাপ জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে  সপ্তাহব্যাপী এই প্রচার অভিযান চালানো হচ্ছে। এই কর্মসূচিতে বিভিন্ন স্থানে যাত্রীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ এবং ইতিবাচক সাড়া লক্ষ্য করা গিয়েছে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের আহ্বানে সাড়া দিয়ে রেল আধিকারিক, কর্মী এবং বিভিন্ন জেলার ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সদস্যেরা পূর্ব রেলের সমস্ত বিভাগ ও কর্মশালার গুরুত্বপূর্ণ স্টেশন এবং অধিক যাত্রীসমাগম হয় এমন স্থানে ব্যাপক প্রচার কর্মসূচির আয়োজন করেন। এই উদ্যোগের লক্ষ্য হল যাত্রীদের ‘রেলওয়ান’ অ্যাপ সম্পর্কে অবহিত করা—যা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন রেল পরিষেবা একত্রিত হয়েছে। এর ফলে রেল পরিষেবার ব্যবহার আরও দ্রুত, সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে। এই অভিযানের অংশ হিসেবে  হাওড়া ডিভিশনের অধীন হাওড়া, ডানকুনি, রামপুরহাট, ব্যান্ডেল ও বর্ধমান স্টেশনে সচেতনতা কর্মসূচি আয়োজিত হয়। একই ধরনের সচেতনতা কর্মসূচি আয়োজিত হয় শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ, দমদম জংশন, সোদপুর, ব্যারাকপুর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে, এছাড়াও মালদা বিভাগের মালদা টাউন, সাহিবগঞ্জ, ভাগলপুর, বরহরবা ও জামালপুর স্টেশনে এবং আসানসোল বিভাগের আসানসোল, দুর্গাপুর ও জসিডিহ স্টেশনে।
advertisement
advertisement
‘রেলওয়ান’ অ্যাপ যাত্রীদের জন্য একাধিক রেল পরিষেবার একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম প্রদান করে। এর মাধ্যমে লোকাল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রা টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং, লাইভ ট্রেন স্ট্যাটাস দেখা, পিএনআর স্ট্যাটাস যাচাই, কোচ পজিশন জানা, যাত্রা পরিকল্পনা, খাবার অর্ডার করা এবং RailMadad-এর মাধ্যমে অভিযোগ জানানোর মতো বিভিন্ন পরিষেবা একসঙ্গে পাওয়া যায়—ফলে যাত্রা আরও সহজ ও কার্যকর হয়।পূর্ব রেল যাত্রীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে—একাধিক অ্যাপ ব্যবহারের ঝামেলা ছেড়ে দিন এবং ‘রেলওয়ান’ অ্যাপের একক ও শক্তিশালী প্ল্যাটফর্মে যুক্ত হোন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একটা ক্লিকেই 'টিকিট বুকড'! এল রেলের নতুন অ্যাপ! ‘রেলওয়ান’ অ্যাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে পূর্ব রেলের উদ্যোগ
Next Article
advertisement
তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
  • তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’

  • সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?

  • তৃণমূল নতুন প্রচারের আঙ্গিক প্রকাশ্যে আনতে চলেছে— লুডো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement