Durga Puja 2023: পুজোয় এবার মদ কিনতে বিরাট সমস্যা হবে? লোকসানের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ আবগারি দফতর
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Durga Puja 2023: দুর্গাপুজোয় একাধিক জায়গায় 'নো এন্ট্রি'। তার জেরে এবার উৎসবের মরশুমে মদ বিক্রিতে লোকসানের আশঙ্কা আবগারি দফতরের।
কলকাতা: দুর্গাপুজোয় একাধিক জায়গায় ‘নো এন্ট্রি’। তার জেরে এবার উৎসবের মরশুমে মদ বিক্রিতে লোকসানের আশঙ্কা আবগারি দফতরের। দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো এবং উৎসবের মরশুমে একাধিক জায়গায় নো এন্ট্রি কলকাতা পুলিশের।
সেক্ষেত্রে আবগারি দফতরের মদ নিয়ে যাওয়ার জন্য গাড়িও নো এন্ট্রিতে আটকাতে পারে। এর জেরে গাড়ি আটকে পড়লে উৎসবের মরশুমে রাজ্য সরকারের রাজস্ব আদায় ক্ষতি হতে পারে। তাই পুজোর কয়েকদিন রাজস্ব আদায় বজায় রাখতে ‘excise goods’ লেখা গাড়িগুলিকে নো এন্ট্রির মধ্যে প্রবেশ করতে দেওয়ার জন্য চিঠি আবগারি দফতরের।
আরও পড়ুন: গায়ক বিধায়ক, অশোকগরের তৃণমূল নেতার গানে মুগ্ধ রাজ্য-রাজনীতি! শুনেছেন?
কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি পাঠালেন আবগারি দফতরের সচিব। উৎসবের মরশুমের প্রত্যেক দিনই মদের দোকান খোলা থাকবে। তাই আবগারি দফতরের গাড়িগুলিকে যেন নো এন্ট্রির মধ্যে ঢুকতে দেওয়া হয়। মদ বিক্রির স্বাভাবিক পর্যায় বজায় রাখতেই এই চিঠি পাঠানো হয়েছে পুলিশকে। এতে সরকারের রাজস্ব আদায় হবে। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে আবেদন জানিয়ে চিঠি রাজ্যের আবগারি দফতরের সচিবের।
advertisement
advertisement
এবার মদের দোকান বন্ধ রাখতে চাইলে নিতে হবে আগাম অনুমতি। পুজোর মরশুমে মদ থেকেই বিপুল আয়ের লক্ষ্য রাজ্যের আবগারি দফতরের। আর তাই পুজোর কয়েকটা দিন মদের দোকান বন্ধ করতে চাইলে নিতে হবে আগাম অনুমতি। পুজোর সময় পঞ্চমী থেকে দশমী খোলা থাকছে মদের দোকান। কোনও ভাবেই মদের দোকান বন্ধ থাকবে না।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2023 2:57 PM IST











