advertisement

Durga Puja 2021: মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!

Last Updated:

গোটা দুনিয়া মায়াময় (Durga Puja 2021)। দেবী দুর্গা তো সেই মায়ারই দেবী।

মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!
মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!
#কলকাতা: গোটা দুনিয়া মায়াময় (Durga Puja 2021)। দেবী দুর্গা তো সেই মায়ারই দেবী। এই মায়ায় তৈরি হয় বিভ্রম। সাময়িক এই দেখার ভ্রমকেই এবার আর্ট ফর্ম এ তুলে ধরছে কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ। উত্তরাধুনিক পাশ্চাত্য আর্ট ফর্ম এ সাজছে মন্ডপ (Durga Puja 2021)।
কথিত আছে রাবণের সাধের লঙ্কা আসলে ছিল মায়াপুরী। দেবী দুর্গা মহামায়া রূপে বিরাজ করতেন সেখানে। তাঁর বরে লঙ্কাপুরী ছিল বিভ্রম নগরী আর রাবণ ছিল অপরাজেয়। রামচন্দ্র দেবীর অকালবোধন করে মায়াজাল বা বিভ্রম কাটাতে পেরেছিলেন লঙ্কাপুরীর। পৃথিবী আজ ও বিভ্রান্ত। আমরা মোহমায়ায় ঘুরছি। এই মায়ার মায়াজাল নিয়েই কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘের এবারের থিম "বিভ্রম"। মণ্ডপসজ্জার জন্য শিল্পী বেছে নিয়েছেন একেবারে উত্তরাধুনিক একটি পাশ্চাত্য আর্ট ফর্ম। যার নাম অপ-আর্ট। অপটিক্যাল ইলিউশন চোখে দেখা বস্তুর মধ্যে দৃষ্টির ধাঁধা তৈরি করাই এই আর্ট ফর্ম এর বৈশিষ্ট্য।
advertisement
advertisement
. .
. .
সেজে উঠছে মণ্ডপ... সেজে উঠছে মণ্ডপ...
পুজোর কটা দিন শিল্পীর শিল্পকলা দেখতে যারা মণ্ডপে আসবেন কোভিড বিধি মেনে তাদের সুরক্ষার দায়িত্ব নেবে ক্লাব কর্তৃপক্ষ। এক ঝাঁক তরুণ আর্ট কলেজের ছাত্রদের নিয়ে মানস রায় তৈরি করছেন এই মায়ার জগত। এবারের পুজোয় একবার ঢুঁ দিতে ভুলবেন না।
advertisement
বিশ্বজিৎ সাহা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2021: মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement