advertisement

Dilip Ghosh on CBI: 'কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', দল ক্ষুব্ধ হলেও দিলীপ সেই বেপরোয়া

Last Updated:

সিবিআই-এর ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ ঘোষ৷ গতকালও সিবিআই নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি৷

দিলীপ ঘোষ৷
দিলীপ ঘোষ৷
#কলকাতা: সিবিআই-এর ভূমিকা নিয়ে তার মন্তব্যে বেজায় অস্বস্তিতে রাজ্য বিজেপি৷ আলটপকা মন্তব্যের জন্য ফের একবার কেন্দ্রীয় নেতৃত্বের নজরে পড়েছেন তিনি৷ তা সত্ত্বেও নিজের অবস্থানেই অনড় বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ এ দিনও তিনি স্পষ্ট বলেন, 'কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে, খারাপ লাগলে বলতে পারব না?'
এখানেই না থেমে থেকে দিলীপ বলেন, 'সাধারণ মানুষের জন্য রাজনীতি করি৷ রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই করছি৷ কাউকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করি না৷'
গত প্রায় একমাস ধরে রাজ্যে নতুন করে সক্রিয় হয়েছে ইডি এবং সিবিআই৷ ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রতর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল৷ কিন্তু সিবিআই-এর ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ ঘোষ৷ গতকালও সিবিআই নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি৷ বরং ইডি-কে প্রশংসায় ভরিয়ে দেন তিনি৷ যা নিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি৷
advertisement
advertisement
এ দিনও দিলীপ ঘোষ বলেন, 'কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় একটা কেন্দ্রীয় এজেন্সি চলছে, খারাপ লাগলে বলতে পারব না? আমাদের উপরে অত্যাচার হয়ছে৷ ভোটের পরে ৬০ জন কর্মী খুন হয়েছে৷ আমরা তার বিচার চেয়ে আদালতের কাছে গিয়েছিলাম৷ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷ তার পরে কতজন সাজা পেয়েছে, কতজন কর্মীর পরিবারকে আমরা বিচার দিতে পেরেছি? একথা আমি বলতে পারব না? আমি বিচার না পেলে বলতে পারব না?'
advertisement
সিবিআই-কে নিয়ে এই মন্তব্যকে যে দল অনুমোদন করছে না, তা বুঝিয়ে দেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ দিলীপ ঘোষের মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেছিলেন, 'কেন্দ্রীয় এজেন্সি কীভাবে কাজ করে তা তো ওনার জানার কথা নয়৷' সূত্রের খবর,কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্য নেতৃত্বের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ প্রসঙ্গত, এর আগেও চিঠি দিয়ে দিলীপকে সংযত হওয়ার বার্তা দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু দিলীপ আছেন দিলীপেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on CBI: 'কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', দল ক্ষুব্ধ হলেও দিলীপ সেই বেপরোয়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement