advertisement

Darjeeling Saras Mela: ম্যালে উৎসব, দার্জিলিংয়ে সরস মেলার আয়োজন রাজ্য সরকারের

Last Updated:

ম্যালে উৎসবের আয়োজন, খুশি পর্যটকরা।

দার্জিলিংয়ে সরস মেলার আয়োজন করল রাজ্য সরকার
দার্জিলিংয়ে সরস মেলার আয়োজন করল রাজ্য সরকার
আবীর ঘোষাল, কলকাতা: ব্যস্ততা তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের কাজ। শৈলশহর যেন মেতে উঠেছে উৎসবের আমেজে। আজ, বুধবার দার্জিলিঙের সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই এবার প্রথম পাহাড়ে হচ্ছে সরস মেলা। দার্জিলিং-এর চৌরাস্তার ম্যালে ১১ দিন ধরে চলবে এই মেলা। আগামী ১৩ নভেম্বর মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মেলায় থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা। এই মেলাপ্রাঙ্গণে ২৫ থেকে ৩০টি স্টল থাকছে। ভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাঁদের নিজের হাতে তৈরি জিনিস নিয়ে এই মেলায় পশরা সাজিয়ে বসবেন। দার্জিলিংকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানা যাচ্ছে। এই মেলায় নানান কুটির শিল্পের পাশাপাশি চা, গরম বস্ত্র-সহ বিভিন্ন ধরনের স্টল থাকবে।
advertisement
advertisement
মেলা প্রসঙ্গে শান্তা ছেত্রী জানান এই মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা জিনিস দেশ-বিদেশে ছড়িয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। এই মেলার মাধ্যমে মহিলাদের উপার্জনের পথ তৈরি করার কথা জানান তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এবছর প্রথমবারের মতো দার্জিলিংয়ে আয়োজিত হতে চলেছে সরস মেলা। শৈলশহর মেতে উঠেছে উৎসবের আমেজে। আগামিকাল সরস মেলার উদ্বোধন করবেন মমতা। চলছে শেষ লগ্নের প্রস্তুতি। দার্জিলিংয়ের চৌরাস্তার ম্যালে ১১ দিন ধরে চলবে এই মেলা। থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা। এই মেলাপ্রাঙ্গণে ২৫ থেকে ৩০টি স্টল থাকছে। ভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাঁদের নিজের হাতে তৈরি জিনিস নিয়ে এই মেলায় পশরা সাজাবেন।
advertisement
প্রসঙ্গত, হেরিটেজ তকমা পাওয়া দার্জিলিংকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই মেলার আয়োজন বলে জানিয়েছে সূত্র। এই মেলায় নানান কুটির শিল্পের পাশাপাশি চা, গরম বস্ত্র-সহ বিভিন্ন ধরনের স্টল থাকবে। এই মেলা প্রসঙ্গে শান্তা ছেত্রী জানান, এই মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা জিনিস দেশ-বিদেশে ছড়িয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। এই মেলার মাধ্যমে মহিলাদের উপার্জনের পথ তৈরি করার কথাও জানিয়েছেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপা। প্রতি বছর কলকাতায় সরস মেলা হয়, পাশাপাশি হয় শিলিগুড়িতেও। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উত্তরবঙ্গের জন্য বরাদ্দ মেলা বসছে দার্জিলিংয়ে। সেখানে নানা দেশের পর্যটকরা যান। রাজ্যের হস্তশিল্পীদের কাজ তাঁদের সামনে তুলে ধরার লক্ষ্যেই দার্জিলিংকে বেছে নেওয়া হয়েছে। কলকাতায় পরবর্তী সরস মেলা হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Darjeeling Saras Mela: ম্যালে উৎসব, দার্জিলিংয়ে সরস মেলার আয়োজন রাজ্য সরকারের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement