advertisement

DA Protest West Bengal: নবান্নে ঢুকতে নতুন নিয়ম, ধর্মঘটের দিন ৪ বার উপস্থিতি-রিপোর্ট চাইল সরকার! তুমুল আলোড়ন

Last Updated:

DA Protest West Bengal: সরকারি কর্মচারীদের ঢোকার সময় পরিচয় পত্র দেখাতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের।

ডিএ নিয়ে তুঙ্গে শোরগোল
ডিএ নিয়ে তুঙ্গে শোরগোল
কলকাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা এবং বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে পালিত হচ্ছে সরকারি কর্মীদের ধর্মঘট। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি দফতর, স্কুল-কলেজ, হাসপাতালে ঝাঁপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৫৫টি সরকারি কর্মচারি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও এই ধর্মঘটের তীব্র বিরোধিতা করেছে শাসক দলের সংগঠন। এই পরিস্থিতিতে নবান্নেও কড়া পদক্ষেপ করা হল। নবান্নে এদিন আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষেধ করে দেওয়া হয়।
অর্থাৎ সরকারি কর্মচারীদের ঢোকার সময় পরিচয় পত্র দেখাতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের। অশান্তির আশঙ্কায় আজ নবান্নের বিভিন্ন গেটে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি কর্মচারীকে দেখাতে হচ্ছে পরিচয় পত্র। তারপরই মিলছে নবান্ন ঢোকার অনুমতি। তবে আজ অন্যান্য দফতরের কোনও সরকারি কর্মী আপাতত নবান্নে ঢুকবেন না। শুধুমাত্র নবান্নে যারা রয়েছেন, তারাই শুধুমাত্র এখনও পর্যন্ত ঢোকার অনুমতি পেয়েছেন।
advertisement
advertisement
এদিকে, সরকারি দফতরে কর্মচারীদের উপস্থিতি নিয়ে আরও কড়া মনোভাব নবান্নের। বিভিন্ন জেলায় সরকারি দফতরে আজ উপস্থিতির হার কেমন? তার রিপোর্ট চেয়ে পাঠাল এবার নবান্ন। নবান্নের তরফে একটি "অ্যাটেনডেন্স ফরম্যাট"বিভিন্ন জেলাগুলিকে দেওয়া হয়েছে। আজকে মোট ৪ বার ইমেইল করে জেলাগুলিকে জানাতে হবে উপস্থিতির হার।
advertisement
সকাল ১০:৪৫, দুপুর ১২টা, দুপুর ১.৩০ এবং বিকেল ৫ টা- এই চারটি সময় উপস্থিতির হার কত? পৃথক পৃথকভাবে ইমেইল করে জানাতে হবে নবান্নে। অর্থাৎ এই চারটি সময় উপস্থিতির হারের হেরফের হচ্ছে নাকি সেই বিষয় সম্পর্কে নিশ্চিত হতে চাইছে নবান্নের শীর্ষ মহল। পাশাপাশি কোন কোন সরকারি আধিকারিকরা অনুপস্থিত রয়েছেন, তাদের নাম সহ ডেজিগনেশনও পাঠাতে বলেছে নবান্ন। আজকের মধ্যেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে জেলাগুলিকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Protest West Bengal: নবান্নে ঢুকতে নতুন নিয়ম, ধর্মঘটের দিন ৪ বার উপস্থিতি-রিপোর্ট চাইল সরকার! তুমুল আলোড়ন
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement