advertisement

CPIM: শ্লীলতাহানির ঘটনায় বড় চাপে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য! পুলিশ থেকে দল, বিপদ সব জায়গায়

Last Updated:

CPIM: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে সিপিআইএম।

চাপে তন্ময় ভট্টাচার্য
চাপে তন্ময় ভট্টাচার্য
সুবীর দে,বরানগর: মহিলা সাংবাদিককে ‘হেনস্থার’ ঘটনায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানার পুলিশ তলব করেছে। সেই তলবের ভিত্তিতে দুপুর ১:৩০ টার সময় বরানগর থানায় হাজিরা দেন তন্ময় ভট্টাচার্য। বরানগর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রবিবারই তন্ময়কে থানায় ডেকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করেছিল বরাহনগর থানার পুলিশ। সিপিএম সূত্রে খবর, সেই জিজ্ঞাসাবাদের বিষয়টি দলকে জানিয়েওছিলেন তন্ময়। রবিবারের পর সোমবারও তাঁকে ফের তলব করল পুলিশ। তিনি ইতিমধ্যেই আইনজীবীর পরামর্শ নিয়েছেন বলে খবর।
advertisement
প্রসঙ্গত, মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সেলিমের কথায়, ”এই আচরণ অত্যন্ত গর্হিত, সিপিআইএম এই আচরণ কোনওভাবেই সমর্থন করে না। আমরা কোনও ক্ষমার চোখে এহেন আচরণ দেখি না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দল পদক্ষেপ করেছে।”
advertisement
রবিবার দুপুরে এক মহিলা ফেসবুক লাইভে তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। এই ঘটনার পরই তড়িঘড়ি পদক্ষেপ করে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দেন, ” এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না।” দলের ‘ইন্টারনাল কমিটি’ গোটা ঘটনার তদন্ত করবে। তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম।। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: শ্লীলতাহানির ঘটনায় বড় চাপে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য! পুলিশ থেকে দল, বিপদ সব জায়গায়
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement