PF: পিএফের প্রচুর টাকা তছরুপ, সল্টলেকে ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার ডিরেক্টর
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
PF: অভিযোগ, সংস্থার কর্মীদের প্রফিডেন্ট ফান্ডের বিপুল অংকের টাকা তিনি তছরুপ করেন।
কলকাতা: কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার এক। গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতের নাম সম্বরণ চট্টোপাধ্যায়। সল্টলেক সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থার ডিরেক্টরকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ।
অভিযোগ, সংস্থার কর্মীদের প্রফিডেন্ট ফান্ডের বিপুল অংকের টাকা তিনি তছরুপ করেন। প্রভিডেন্ট ফান্ড দফতরে অভিযোগ জানায় কর্মীরা। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় অভিযোগ করে ভবিষ্যনিধি দফতর। এরপরেই এই সংস্থার ডিরেক্টরকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
গ্রেফতারের পরে অভিযুক্ত ডিরেক্টরকে পিএফ কমিশনারের দফতরে নিয়ে যাওয়া হয়েছে তদন্তের প্রয়োজনে। আজ ধৃতকে বিধাননগর কোর্টে তোলা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 28, 2024 2:18 PM IST









