advertisement

Kanti Ganguly: খাস কলকাতা থেকে অপহৃত পঞ্চায়েতে জয়ী চার বিরোধী প্রার্থী! পুলিশে অভিযোগ কান্তির

Last Updated:
রাতেই পুলিশে অভিযোগ জানান কান্তি গঙ্গোপাধ্যায়৷
রাতেই পুলিশে অভিযোগ জানান কান্তি গঙ্গোপাধ্যায়৷
কলকাতা: খাস কলকাতার বুকে পঞ্চায়েত ভোটে জয়ী বিরোধী শিবিরের প্রার্থীদের অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ চাঞল্যকর এই দাবি তুলে ই এম বাইপাস সংলগ্ন পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়৷ অভিযোগ, তিন জন বিজেপি প্রার্থী এবং একজন বাম সমর্থিক নির্দল প্রার্থীকে পঞ্চসায়র এলাকার একটি গেস্ট হাউস থেকে অপহরণ করা হয়েেছ৷
দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে। সিপিআইএম তিনটি আসন দখল করে। বিজেপি ৬টি ও নির্দল প্রার্থীরা দুটি আসনে জয়ী হন৷
advertisement
ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিরোধী প্রার্থীদের নিজেদের দখলে টেনে তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েতের বোর্ড গঠনের চেষ্টা করছিল বলে অভিযোগ৷ কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, শাসক দলের চাপের মুখেও নতি স্বীকার না করে মঙ্গলবার রাতে পঞ্চশায়র থানা এলাকার একটি গেস্ট হাউসে আশ্রয় নেন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী শিবিরের জয়ী প্রার্থীরা।
advertisement
অভিযোগ, গতকাল রাতে সেই গেস্ট হাউসে সশস্ত্র অবস্থায় হানা দেয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী৷ ভয় দেখিয়ে বিজেপির তিন জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়৷ এই খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কান্তি গঙ্গোপাধ্যায় সহ সিপিএম নেতারা৷ রাতেই পঞ্চশায়র থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা৷ কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, অপহৃত প্রার্থীদের নিয়ে গিয়ে মথুরাপুর এক নম্বর ব্লকে কর্মতীর্থের গেস্ট হাউসে রাখা হয়েছে৷
advertisement
সূত্রের খবর, আজই এই জয়ী প্রার্থীরা নিজেদের নিরাপত্তার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তার আগেই বৃহস্পতিবার রাতে তাঁদের অপহরণ করা হল৷ যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kanti Ganguly: খাস কলকাতা থেকে অপহৃত পঞ্চায়েতে জয়ী চার বিরোধী প্রার্থী! পুলিশে অভিযোগ কান্তির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement