advertisement

Sourav Ganguly: ওমিক্রন রিপোর্ট নয়, হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজর 'এই' একটি ক্ষেত্রেই

Last Updated:

Sourav Ganguly: টানা ভারত-দক্ষিণ আফ্রিকা খেলা দেখছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত সাউথ আফ্রিকা ম্যাচের দিকেই মহারাজের চোখ রয়েছে দিনভর।

ওমিক্রন রিপোর্ট নেগেটিভ! হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সৌরভ, থাকবেন আইসোলেশনে
ওমিক্রন রিপোর্ট নেগেটিভ! হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সৌরভ, থাকবেন আইসোলেশনে
#কলকাতা: শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। তাঁকে যে অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছিল, তা অনেকটাই কাজে দিয়েছে বলে অভিমত চিকিৎসকদের। গত দু'দিন ধরে নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। বুধবার পর্যন্ত যে সর্দি এবং নাক বন্ধ ভাব ছিল, সেটাও অনেকটা কমেছে। এমনকী শারীরিক একটা অস্বস্তি যে কাজ করছিল, আজ আর তা নেই। আর এই সুযোগেই টানা ভারত-দক্ষিণ আফ্রিকা খেলা দেখছেন বিসিসিআই প্রেসিডেন্ট। ভারত সাউথ আফ্রিকা ম্যাচের দিকেই মহারাজের চোখ রয়েছে দিনভর।
তবে, বাড়ি ফিরে যাওয়ার জন্য উন্মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকরা জানাচ্ছেন, এখন সৌরভের শারীরিক অবস্থার প্রভূত উন্নতি হয়েছে। তাঁরা তাকিয়ে আছেন কখন জিনোম সিকোয়েন্সের রিপোর্ট আসবে। আজ সন্ধ্যের পর চেষ্টা করা হচ্ছে যাতে রিপোর্ট পাওয়া যায়। তবে আজ সেই সম্ভবনা কিছুটা কম। বিসিসিআই প্রেসিডেন্টের রুম এয়ারে অক্সিজেন স্ট্যাচুরেশনের মাত্রা স্বাভাবিক রয়েছে।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘনঘন ফোন আসতে থাকায় কিছুটা হলেও বিরক্ত হয়েছেন মহারাজ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। 'দাদা'কে ফোন করেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও।
advertisement
গত সোমবার (২৭ ডিসেম্বর) রাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ওইদিনই অসুস্থতার কারণে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। গত সোমবার শ্যুটিংয়ের ফাঁকেই হালকা অসুস্থ বোধ করেন তিনি। এরপর শ্যুটিং বাতিল করে দুবার করোনা পরীক্ষা করান সৌরভ। দুবারই রিপোর্ট পজিটিভ আসে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sourav Ganguly: ওমিক্রন রিপোর্ট নয়, হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজর 'এই' একটি ক্ষেত্রেই
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement