advertisement

কেন অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর শুনানির নোটিস গেল? জবাব দিল নির্বাচন কমিশন

Last Updated:

যদিও এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন৷ অমর্ত্য সেনের হয়ে তাঁর বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার এবং অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন নোটিস গ্রহণ করেন৷

অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছল কমিশনের নোটিস৷
অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছল কমিশনের নোটিস৷
advertisement
কলকাতা: মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে সভা ছিল অভিষেকের। সেখানে তিনি দাবি করেন, নোবেলজয়ী অর্থনীতিবিদকে এসআইআরের নোটিস পাঠিয়েছে কমিশন।এই অভিযোগ করে কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন অভিষেক৷ তৃণমূল শীর্ষ নেতার এই দাবিতে শোরগোল পড়ে যায়৷ অভিষেকের এই দাবির পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন সকালে শুনানির নোটিস দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছয় কমিশনের প্রতিনিধিরা৷ যদিও এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন৷ অমর্ত্য সেনের হয়ে তাঁর বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার এবং অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন নোটিস গ্রহণ করেন৷
advertisement
কিন্তু কেন এই নোটিশ। টুইটে জানিয়েছে কমিশন।
advertisement
নোটিসে লেখা হয়েছে, অমর্ত্যের গণনাপত্রে কিছু তথ্যগত ভুল রয়েছে। তাঁর ঘোষণা অনুযায়ী, তাঁর সঙ্গে বাবা অথবা মায়ের বয়সের পার্থক্য ১৫ বছর। যা ‘সাধারণত প্রত্যাশিত নয়।’ অমর্ত্য সেনের মায়ের জন্ম হয় ১৯১৪ সালের ১৯ মে৷ অমর্ত্য সেনের জন্মের সময় তাঁর মায়ের বয়স ছিল ১৯ বছর ৬ মাস৷ ১৯৩২ সালে অমর্ত্য সেনের মায়ের বিয়ে হয়৷ কমিশন ভুল করে ১৯১৪ সালের বদলে অমর্ত্য সেনের মায়ের জন্মসালকে ১৯১৮ সাল করে দিয়েছে৷ ওরা লিখতে ভুল করেছে, তার জেরে বিশ্ববন্দিত এত বড় মাপের একজন মানুষকে নোটিস পাঠিয়ে দিল৷ আমরা এই ভুলের কথা কমিশনকে জানাব৷আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টায় অমর্ত্যের বাড়িতে গিয়ে শুনানি করা হবে। তিনি আগামী জুলাই মাসে দেশে ফিরবেন বলে জানা গিয়েছে। তবে শুনানিতে তাঁকে অনলাইনে থাকলেই হবে বলে জানিয়েছেন স্থানীয় এসডিও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর শুনানির নোটিস গেল? জবাব দিল নির্বাচন কমিশন
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement