advertisement

Mamata Banerjee: 'রাজ্যে ২ কোটির বেশি কর্মসংস্থান', ছাব্বিশের ভোটের আগে ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ মমতার

Last Updated:

Mamata Banerjee: বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

News18
News18
কলকাতা: মঙ্গলবার দুপুরে নবান্নে বৈঠক করলেন মমতা৷ ২০২৬ সালের ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে৷ এসআইআর-এর আবহেই এবার বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ছ’টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম। এর জন্যে একটা বিশেষ গান অবধি তৈরি করেছি। আগে মা-বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান করেছে।’’
advertisement
advertisement
‘‘বাংলার মানুষ সরকারকে কাজ করার সুযোগ দিয়েছে। ১৪ বছর ৬ মাস ধরে কাজ করেছি। এটা আমাদের দায়িত্ব আমরা কি কাজ করেছি, সেটা মানুষের সামনে তুলে ধরার’’, জানালেন মমতা৷
‘উন্নয়নের পাঁচালি’ মুখ্যমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘২০১১ সালে যখন এসেছিলাম তখনের থেকে এখন অর্থনৈতিক সাফল্য ভাল। ২০১১ সাল থেকে ৫.৩১%, সোশ্যাল সেক্টর ১৪.৪৬% কৃষি ৯% এর বেশি খরচ বেড়েছে। এক কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার ওপরে নিয়ে এসেছি। দারিদ্রসীমার বাইরে নিয়ে আসা হয়েছে। রাজ্যে ২ কোটির বেশি কর্মসংস্থান হয়েছে। ইকনমিক করিডর থেকে আরও ১ লক্ষ লোক চাকরি পাবে। দেউচাতে এক লক্ষ চাকরি হবে৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'রাজ্যে ২ কোটির বেশি কর্মসংস্থান', ছাব্বিশের ভোটের আগে ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ মমতার
Next Article
advertisement
New Train in West Bengal: চালু হল বহু প্রতীক্ষিত মেমুু লোকাল, জুড়ে গেল আসানসোল-পুরুলিয়া-বোকারো! এক ট্রেনেই যাত্রীদের অনেক সুবিধে
চালু হল বহু প্রতীক্ষিত মেমুু লোকাল, আসানসোলের সঙ্গে জুড়ল পুরুলিয়া-বোকারো!
  • আজ পূর্ব ভারতের শিল্প মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। বহু প্রতীক্ষিত আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু (MEMU) পরিষেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ এই অনুষ্ঠানে, মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী ট্রেনটির ফ্ল্যাগ অফ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement