advertisement

বিজেপি হেরে গিয়েছে, তাই বিরোধীদের নিগ্রহ করছে, কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে ট্যুইট মমতার

Last Updated:

রাজনৈতিক প্রতিহিংসা৷ বিরোধী দলের নেতাদের নিগ্রহ ও আক্রমণ প্রমাণ করছে, বিজেপি নির্বাচন ইতিমধ্যেই হেরে গিয়েছে৷ আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি৷ আমরা সবাই কেজরিওয়ালের পাশে রয়েছি৷'

#কলকাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে থাপ্পড় মারার ঘটনার ট্যুইটারে তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে মমতা লিখেছেন, 'রাজনৈতিক গুণ্ডামি৷ রাজনৈতিক প্রতিহিংসা৷ বিরোধী দলের নেতাদের নিগ্রহ ও আক্রমণ প্রমাণ করছে, বিজেপি নির্বাচন ইতিমধ্যেই হেরে গিয়েছে৷ আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি৷ আমরা সবাই কেজরিওয়ালের পাশে রয়েছি৷'
advertisement
advertisement
আজ অর্থাত্‍‌ শনিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারে এক ব্যক্তি৷ হুডখোলা জিপের উপরে দাঁড়িয়ে সকলের উদ্দেশে হাসিমুখে হাত নাড়াচ্ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ কিন্তু আচমকাই ভিড়ের মধ্যে মিশে থাকা এক ব্যক্তি উঠে পড়ে গাড়ির মাথায়৷ এরপরই সটান অরবিন্দ কেজরিওয়ালের গালে মারলেন চড়৷
কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ পরিস্থিতি বুঝে ওঠার আগেই এ বার কেজরিওয়ালের গলায় ধাক্কা দেন ওই ব্যক্তি৷ তৎক্ষণাৎ কেজরিওয়ালকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে পড়েন ৷ তারা ওই ব্যক্তির কলার টেনে নীচে নামিয়ে আনেন৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম সুরেশ৷ গোটা ঘটনাটির ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাঢ় খয়েরি রংয়ের পোশাক পরে এক ব্যক্তি কেজরিওয়ালের গাড়ির উপরে উঠে পড়েন৷
আরও ভিডিও: ভিড়ের মধ্যে আচমকা চড় কেজরিওয়ালকে, দেখুন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি হেরে গিয়েছে, তাই বিরোধীদের নিগ্রহ করছে, কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে ট্যুইট মমতার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement