West Bengal SIR Final Voter List: বাদ যাওয়া ভোটারদের মধ্যে ৫.৪৬ লাখ আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করতে হবে? কত দিন সময়?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal SIR Final Voter List: অবশেষে প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা। সেই তালিকায় বাদ গিয়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার। তবে যাদের নাম বাদ গিয়েছে, অর্থাৎ ডিলিট হয়েছে তারা আপিল করতে পারবেন। অর্থাৎ ৫ লক্ষ ৪৬ হাজার ভোটার ডিওকে আবেদন করতে পারবেন ১৫ দিনের মধ্যে।
কলকাতা: অবশেষে প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা। সেই তালিকায় বাদ গিয়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার। তবে যাদের নাম বাদ গিয়েছে, অর্থাৎ ডিলিট হয়েছে তারা আপিল করতে পারবেন। অর্থাৎ ৫ লক্ষ ৪৬ হাজার ভোটার ডিইওকে আবেদন করতে পারবেন ১৫ দিনের মধ্যে। যাদের নাম ডিলিট হয়েছে ওরা আবেদন করতে পারবে ডিইও ও সিইও এর কাছে।
বাঁকুড়া জেলায় মোট বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। খসরা তালিকা থেকে বাদ গিয়েছিল ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম। শুনানির পরে মুছে দেওয়া হয়েছে ৩ হাজার ভোটারের নাম। অর্থাৎ প্রায় ১,৩৫,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে। আলিপুরদুয়ারে বাদ গিয়েছে মোট ১১ হাজার ৬৯২ জন ভোটারের নাম। ঝাড়গ্রামে বাদ গিয়েছে ৫৪ হাজার ৩০ জনের নাম। নদিয়া জেলায় বাদ- ২ লক্ষ ৭১ হাজার, খসরা থেকে বাদ ২,১৬,০০০, সঙ্গে পরে বাদ ৫৫হাজার। দার্জিলিং জেলা মোট বাদ গেল ২৩,১৭৯ জনের নাম, বিচারাধীন রয়েছে ৮০ হাজার ৩ জন এবং মোট ভোটার হল ১০ লক্ষ ৬৮ হাজার ৪২০ জন।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান থেকে বাদ গিয়েছে প্রায় ১৭, ০০০ ভোটারের নাম। পশ্চিম বর্ধমানে ডিলিটেডে রয়েছে ১৮ হাজার ভোটারের নাম, যদিও এই জেলায় ১ লাখ ভোটারের নাম বিচারাধীন। দক্ষিণ ২৪ পরগনায় ৫০ হাজার ভোটারের নাম ডিলিটেড তালিকায়, বিচারাধীন ৫ লক্ষ ১৭ হাজার ভোটার। পশ্চিম মেদিনীপুরে প্রায় ১৮ হাজার ভোটারের নাম ডিলিটেড তালিকায়, ১ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, সারা রাজ্য জুড়ে মোট ৭ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে, ডিলিটেড ক্যাটাগরিতে। এই তালিকার মধ্যে খসরা তালিকা অন্তর্ভুক্ত নয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 7:19 PM IST










