advertisement

I PAC Case in Calcutta High Court: আইপ্যাক মামলায় জরুরি শুনানি নয়, ইডি-র আবেদন ফেরালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি!

Last Updated:

এজলাসে বিশৃঙ্খলার কারণে সেই এ দিন আইপ্যাক কাণ্ডে ইডি এবং তৃণমূলের করা দুটি মামলারই শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ৷

কলকাতা হাইকোর্ট৷ ফাইল ছবি
কলকাতা হাইকোর্ট৷ ফাইল ছবি
আইপ্যাক মামলায় ইডি-র জরুরি শুনানির আবেদন ফেরালেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল৷ জরুরি বেঞ্চ বসিয়ে মামলার শুনানির আবেদন জানিয়েছিল ইডি৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি৷
বৃহস্পতিবার আইপ্যাক-এর অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে ইডি৷ পাল্টা ইডি-র বিরুদ্ধে মামলা করে তৃণমূলও৷ যদিও এজলাসে বিশৃঙ্খলার কারণে সেই এ দিন সেই দুটি মামলারই শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ৷ আগামী ১৪ জানুয়ারি বেলা ২ টোয় মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি শুভ্রা ঘোষ৷
advertisement
মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গতকালের অভিযানে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির সচিবালয়ে ই মেল করে ইডি৷
advertisement
যদিও ইডি-র সেই আবেদনে সাড়া দেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল৷ সেই সিদ্ধান্তের কথা ইডি-কে জানিয়েও দিয়েছে প্রধান বিচারপতির সচিবালয়৷ কারণ হিসেবে জানানো হয়েছে, একক বেঞ্চ ইতিমধ্যেই মামলা মুলতুবি বা স্থগিত করার মতো নির্দেশ জারি করেছে৷ এই অবস্থায় নতুন জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপ করার জায়গা নেই বলেই জানানো হয়েছে।
advertisement
প্রথমত বলা হয়েছে, ইডি অভিযানে রাজ্য পুলিশ, মুখ্যমন্ত্রী উপস্থিতিতে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে৷ গোটা ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
এর পাশাপাশি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং আইপ্যাক-এর সেক্টর ফাইভের অফিসে বৃহস্পতিবার ইডি অভিযানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও আদালতে পেশ করার আবেদনও করেছে ইডি৷
advertisement
এর পাশাপাশি ঘটনাস্থলের সমস্ত নথি (কাগজপত্র এবং ডিজিটাল) সিল করার আবেদন জানানো হয়েছে৷ যেহেতু ইডি-র তল্লাশির বিরুদ্ধে কলকাতা পুলিশ এফআইআর দায়ের করেছে, তাই তল্লাশিতে থাকা ইডি আধিকারিকদের রক্ষাকবচেরও আর্জি জানানো হয়েছে৷
এর পাশাপাশি ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত এবং তল্লাশিতে বাধাদানকে অবৈধ ঘোষণা করারও আর্জি জানানো হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
I PAC Case in Calcutta High Court: আইপ্যাক মামলায় জরুরি শুনানি নয়, ইডি-র আবেদন ফেরালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement