অশ্লীল পোস্ট হলেই ব্যবস্থা! হাসিন জাহান ইস্যুতে কড়া নির্দেশ হাইকোর্টের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের নামে বেশ কিছু অশালীন এবং কুরুচিপূর্ণ পোস্ট হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন হাসিন জাহানের আইনজীবী।
#কলকাতা: হাসিন জাহানকে নিয়ে অশালীন পোস্ট হলেই পুলিশকে কড়া হতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের নামে বেশ কিছু অশালীন এবং কুরুচিপূর্ণ পোস্ট হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন হাসিন জাহানের আইনজীবী। সেই মামলার প্রেক্ষিতেই এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছে আদালত। পাশাপাশি সমস্ত অশালীন পোস্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাসিনের নামে অশালীন পোস্ট করলে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।
ভারতের জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের সম্পর্ক খুব একটা ভালো নয়। মাঝে মধ্যেই শামির বিরুদ্ধে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে থাকেন হাসিন। পাল্টা হাসিনকে নিশানা করেন শামি অনুরাগীরা। কয়েকদিন আগে সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন মহম্মদ শামি।
advertisement
advertisement
সেই সাক্ষাৎকার প্রকাশের পরে শামিকে পাল্টা নিশানা করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। অভিযোগ, এরপর থেকেই হাসিনকে উদ্দেশ্য করে অশ্লীল পোস্ট করা শুরু হয়। হাসিনকে নিয়ে পোস্টের সময়ে বিভিন্ন অশালীন এবং কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করা হয়। এমনকী, কোনও কোনও পোস্টে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
বিষয়টি নিয়ে এদিন হাসিন জাহানের আইনজীবী বলেন, আদালত এদিন পুলিশকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে। প্রথমত, সমস্ত অশ্লীল পোস্ট মুছে ফেলতে হবে। দ্বিতীয়ত, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। পুরো বিষয়টিতে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত।
Location :
First Published :
Nov 18, 2022 6:57 PM IST









