advertisement

Suvendu Adhikari: শুভেন্দুর জন্য আলাদা স্পিডোমিটার! মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন, ''এই নন্দকুমারের কামারদায় আমার বলার মধ্যে সম্প্রতি লঙ্ঘন হয়েছে দাবি করে থানায় আমার নামে কেউ অভিযোগ করেছিলেন।''

শুভেন্দুর নিশানায় এসপি
শুভেন্দুর নিশানায় এসপি
#নন্দকুমার: নন্দকুমারে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে শুক্রবার শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধেও মুখ খোলেন। "অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে!" বলে পুর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ''এই নন্দকুমারের কামারদায় আমার বলার মধ্যে সম্প্রতি লঙ্ঘন হয়েছে দাবি করে থানায় আমার নামে কেউ অভিযোগ করেছিলেন। কিন্তু মোমিনপুরে ঘটা সত্য ঘটনা বলতে গিয়ে যদি আমার বিরুদ্ধে আবারও অভিযোগ জমা করা হয়, তাতে আমি পিছপা হবনা। আমি বিবেকানন্দের বাণী মেনে এগিয়ে যাব।''
advertisement
advertisement
তিনি বলেন, ''আমি প্রচুর ট্রাভেল করি আপনারা জানেন। আমার গতিপথ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ আবার স্পিডমিটার লাগিয়ে রেখেছে। আমি চলে যাওয়ার পর এরা তুলে নেয়। অ্যাক্সিডেন্টের জন্য নয়, আমার গতি আটকানোর জন্য। আমি ধন্যবাদ জানাই। যদিও জেড ক্যাটাগরির লোককে অমরনাথকে বলি, এগুলো করতে পারো না, করছ করো। কিন্তু বলব, অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে। দেখছেন না সাংসদ আবু তাহেরের গাড়ি বাচ্চাকে মেরে দেয় সেখানে স্পিডোমিটার নেই। আসলে সেখানে তো শুভেন্দু অধিকারী নেই।''
advertisement
এছাড়াও তিনি বলেন, ''এটা উত্তরপ্রদেশ হবে। এখানেও বুলডোজার আসছে অপেক্ষা করে থাকুন।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দুর জন্য আলাদা স্পিডোমিটার! মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement