advertisement

Jhargram Weather: বিকেলের পরেই আবহাওয়ার ভোলবদল! ঝাড়গ্রামে শুরু মুষলধারে বৃষ্টি, হাঁসফাঁস গরম থেকে সাময়িক রেহাই

Last Updated:

Jhargram Weather: বিগত কয়েকদিনের অস্বস্তিকর আবহাওয়ায় বেশ কষ্ট পাচ্ছিল ঝাড়গ্রামবাসী। অবশেষে সেই গরম থেকে মুক্তি মিলল। বিকেলের পর ঝমঝমিয়ে বৃষ্টি নামতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।

ঝাড়গ্রামে মুষলধারে বৃষ্টি
ঝাড়গ্রামে মুষলধারে বৃষ্টি
ঝাড়গ্রাম, রাজু সিংঃ ভরা বসন্তেই ঘাম ছুটছে রাজ্যবাসীর। চড়চড়িয়ে চড়ছে তাপমাত্রার পারদ। এই আবহে তীব্র গরম থেকে সাময়িক রেহাই পেল ঝাড়গ্রামের মানুষ। মুষলধারে বৃষ্টিতে ফিরল স্বস্তি।
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হয়ে পড়েছিল ঝাড়গ্রাম জেলার মানুষজন। রবিবার বিকেলে হঠাৎ করেই আকাশ কালো করে নেমে আসে মুষলধারে বৃষ্টি। এতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেলার বাসিন্দারা।
আরও পড়ুনঃ যাত্রীবাহী চলন্ত বাসের টায়ার খুলে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর বাসে ধাক্কা, আহত প্রায় ২০
রবিবার বিকেলের পর থেকেই ঝাড়গ্রাম জেলার একাধিক ব্লকে বৃষ্টি শুরু হয়। গোপীবল্লভপুর, ফেঁকো, লোধাশুলি সহ বিভিন্ন এলাকায় একনাগাড়ে বৃষ্টি হতে দেখা যায়। কোথাও মাঝারি, কোথাও আবার মুষলধারে বৃষ্টির ফলে মুহূর্তের মধ্যেই পরিবেশ অনেকটা ঠান্ডা হয়ে যায়। বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মানুষ, বিশেষত দিনমজুর, পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল। বিকেলের এই হঠাৎ বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমে যায় এবং আবহাওয়ায় স্বস্তি আসে। বৃষ্টির পর অনেক জায়গায় রাস্তা ভিজে যায় এবং কোথাও কোথাও সাময়িকভাবে জল জমতেও দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই বৃষ্টি যেমন গরম থেকে সাময়িক স্বস্তি দিয়েছে, তেমনই কৃষকদেরও কিছুটা উপকারে আসতে পারে। যদিও আবহাওয়ার এই পরিবর্তন সাময়িক বলে মনে করছেন অনেকেই। তবে রবিবার বিকেলের এই বৃষ্টি জেলার মানুষকে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram Weather: বিকেলের পরেই আবহাওয়ার ভোলবদল! ঝাড়গ্রামে শুরু মুষলধারে বৃষ্টি, হাঁসফাঁস গরম থেকে সাময়িক রেহাই
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement