advertisement

West Bengal Assembly Election 2026: 'সম্পূর্ণ অসাংবিধানিক..বিশৃঙ্খলা-আতঙ্ক তৈরি হতে পারে', ভোট ঘোষণা নিয়ে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য

Last Updated:

West Bengal Assembly Election 2026: রবিবার বাংলায় ২০২৬ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষার দিনও এই ইস্যুতে সরব হলেন সিপিআইএম নেতা তথা আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভোটার তালিকা সম্পূর্ণ না করে নির্বাচন ঘোষণাকে অসাংবিধানিক বলে আখ্যা দিলেন তিনি।

News18
News18
আগেই এসআইআরে ৬০ লক্ষের বেশি “বিচারাধীন” থাকা ভোটারের নাম পুনর্বহাল না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণায় স্থগিত রাখার আবেদন নির্বাচন কমিশনের কাছে করেছিল সিপিআইএম। আর রবিবার বাংলায় ২০২৬ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষার দিনও এই ইস্যুতে সরব হলেন সিপিআইএম নেতা তথা আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভোটার তালিকা সম্পূর্ণ না করে নির্বাচন ঘোষণাকে অসাংবিধানিক বলে আখ্যা দিলেন তিনি।
সংবাদ সংস্থা এনএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “ভোটার তালিকার কাজ সম্পূর্ণ না করে নির্বাচনের ঘোষণা করার যেকোনো চেষ্টা অসাংবিধানিক হবে। এতে নির্বাচন কমিশন অপ্রয়োজনীয়ভাবে আরও বেশি আইনি জটিলতার মুখে পড়বে। একটি সাংবিধানিক সংস্থার এভাবে কাজ করা উচিত নয়। ভোটার তালিকার কাজ এখনো সম্পূর্ণ করতে না পারা কমিশনেরই ব্যর্থতা, আর এই ব্যর্থতাই অসমতা তৈরি করবে। এখন তারা নির্বাচন ঘোষণা করছে। আমার গভীর শ্রদ্ধা রেখেই বলছি, এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অর্থহীন সিদ্ধান্ত।”
advertisement
এখানেই থেমে থাকেননি প্রবীণ সিপিআইএম নেতা। এতে বিশৃঙ্খলা বা আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন,”এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। গত ১১-১২ বছর ধরে পশ্চিমবঙ্গে যে গোপন আতঙ্কের পরিবেশ কাজ করছে, তা আবারও সামনে আসতে পারে। তাই নির্বাচনের কত দফায় ভোট হবে, সেটি এখানে তেমন গুরুত্বপূর্ণ নয়। সকলের ভোট নিশ্চিত করা উচিত।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার বিকেল চারটেই বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। প্রথম দফায় ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। আর দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি. পূর্ব বর্ধমান, নদিয়ায়।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Assembly Election 2026: 'সম্পূর্ণ অসাংবিধানিক..বিশৃঙ্খলা-আতঙ্ক তৈরি হতে পারে', ভোট ঘোষণা নিয়ে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement