advertisement

SSC Group D Recruitment: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

Last Updated:

২১ ডিসেম্বরের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায় (SSC Group D Recruitment)৷

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
#কলকাতা: এসএসসি গ্রুপ  ডি নিয়োগে দুর্নীতির (SSC Group D Recruitment) অভিযোগ মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়৷ এ দিন এই নির্দেশ দিয়েছেন৷ ২১ ডিসেম্বরের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধায়৷
যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর৷ সিঙ্গল বেঞ্চের রায়ের কপি হাতে পেলেই ডিভিশন বেঞ্চে আবেদন জানানোর প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে৷
advertisement
advertisement
হাইকোর্টের সামনে পঁচিশটি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ মামলাকারীদের তরফে হলফনামার সঙ্গে জমা দেওয়া হয়েছিল৷ পরে আরও ৫২৫টি নিয়োগকে ভুয়ো বলে দাবি করে মামলাকারীদের তরফে আদালতে তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়৷ এই নিয়োগগুলি ভুয়ো বলে মামলাকারীদের আইনজীবীর অভিযোগ ছিল৷
এসএসসি-র তরফে আদালতে দাবি করা হয়, ওই পঁচিশটি নিয়োগের জন্য তারা কোনও সুপারিশ করেনি৷ আবার এ দিন আদালতে হলফনামা দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান, এসএসসি-র থেকে সুপারিশ পেয়েই উল্লিখিত সময়সীমার মধ্যে প্রায় ৯২৫টি নিয়োগ তারা করেছেন৷ সেই সমস্ত সুপারিশের নথি পর্ষদের কাছে রয়েছে বলেও হলফনামায় জানিয়ে দেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷
advertisement
পর্ষদের এই হলফনামা দেখেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায় মন্তব্য করেন, এই সমস্ত নিয়োগের পিছনে কোনও অদৃশ্য হাত রয়েছে৷ যে রহস্য খুঁজে বের করার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিচারপতি৷ যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের তরফে রাজ্য সরকারি কোনও সংস্থা বা সিটকে দিয়েই তদন্তের আবেদন জানানো হয়েছিল৷ সেই আর্জি অবশ্য খারিজ করে দেয় আদালত৷
advertisement
সিবিআই-এর ডিজি-কে দেওয়া নির্দেশে হাইকোর্ট জানিয়েছে, ডিআইজি পদমর্যাদার কোনও অফিসারকে দিয়েই তদন্ত করাতে হবে৷ মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'রাজ্য সরকারের দু'টি দফতর৷ দু' টিই শিক্ষা দফতরের অধীনে৷ অথচ তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে৷ তাই আদালত মনে করেছে যে এ ক্ষেত্রে রাজ্য সরকারি কোনও সংস্থাকে তদন্তের দায়িত্ব দিলে প্রকৃত সত্য সামনে আসবে না৷ তাই সিবিআই-কে দায়িত্ব দেওয়া হয়েছে৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Group D Recruitment: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
Next Article
advertisement
Madan Mitra: ৬টি মামলা, ১২ লাখের গাড়ি, ব্যাঙ্কে কোটি কোটি টাকা, একুশের অর্থবর্ষ থেকে আয় কমলেও মদন মিত্রর মোট সম্পত্তি চমকে দেবে, কী কী আছে কামারহাটির তৃণমূল বিধায়কের? পড়ুন
৬টি মামলা, ১২ লাখের গাড়ি, ব্যাঙ্কে কোটি কোটি টাকা,মদন মিত্রর মোট সম্পত্তি চমকে দেবে,আর কী কী আছে কামারহাটির বিধায়কের?
  • হলফনামা অনুযায়ী, মদনের কাছে মোট ১০ লক্ষ ১২ হাজার টাকার গয়না রয়েছে। তাঁর ঋণের পরমাণ ১৪ লক্ষ ৭৭ হাজার ৫০৯ টাকা। হলফনামায় মদন জানিয়েছেন, তাঁর দু’টি বাড়ি রয়েছে। একটি ভবানীপুরে এবং অন্যটি ডায়মন্ড হারবারে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement