advertisement

Calcutta High Court: হাইকোর্টে ইডি-তৃণমূল মামলায় শুনানিতে নিয়ন্ত্রণ জারি করল আদালত, সরাসরি সম্প্রচারিত হবে হিয়ারিং, আদালত কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা!

Last Updated:

Highcourt: বুধবার দুপুর ২:৩০ তে এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। এই মামলায় সব পক্ষের আইনজীবী ছাড়া অন্য ব্যক্তিদের কারও কোর্ট রুমে প্রবেশের অনুমতি দিচ্ছে না আদালত। এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।

শুনানিতে নিয়ন্ত্রণ জারি করল আদালত
শুনানিতে নিয়ন্ত্রণ জারি করল আদালত
কলকাতা: হাইকোর্টে ইডি-তৃণমূল মামলায় শুনানিতে নিয়ন্ত্রণ জারি করল আদালত। বুধবার দুপুর ২:৩০ তে এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। এই মামলায় সব পক্ষের আইনজীবী ছাড়া অন্য ব্যক্তিদের কারও কোর্ট রুমে প্রবেশের অনুমতি দিচ্ছে না আদালত। এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।
একইসঙ্গে আদালতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরাসরি সম্প্রচারিত হবে মামলার শুনানি। অন্য কেউ মামলার শুনানিতে সংযুক্ত হতে চাইলে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হতে পারবেন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেজিস্ট্রার জেনারেল। আদালত সূত্রে খবর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা গত সপ্তাহে। আইপ্যাক কাণ্ড ঘিরে এজলাসের ভিড় ও বিশৃঙ্খলার জেরে স্থগিত হয়ে যায় মামলা। ইডি- তৃণমূল দুই মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত। আগামিকাল অর্থাৎ ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। তারই পরবর্তী শুননি বুধবার।সাম্প্রতিক সময়ে এভাবে মামলা পিছোনোর নজির নেই।
অন্যদিকে ইতিমধ্যেই আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ইডি। এক্ষেত্রে একটি মামলা দায়ের হয়েছে ইডির তরফে ও অন্য একটি মামলা দায়ের করা হয়েছে ইডির তিন আধিকারিকের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: হাইকোর্টে ইডি-তৃণমূল মামলায় শুনানিতে নিয়ন্ত্রণ জারি করল আদালত, সরাসরি সম্প্রচারিত হবে হিয়ারিং, আদালত কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৩ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement