advertisement

Eden Gardens: ইডেন গার্ডেন্সের ভিতরে ঝুলন্ত দেহ! কাজের খোঁজে আসা মালি পুত্রের মর্মান্তিক পরিণতি

Last Updated:

মৃত যুবকের বাড়ি ওড়িশার ভদ্রকে৷ গত কয়েকদিন ধরেই ইডেন গার্ডেন্সে বাবা এবং কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারে থাকছিলেন তিনি৷

ইডেন গার্ডেন্সের ভিতরে আত্মঘাতী যুবক৷
ইডেন গার্ডেন্সের ভিতরে আত্মঘাতী যুবক৷
কলকাতা: ইডেন গার্ডেন্সেরে ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ৷ ইডেন গার্ডেন্সের কে ব্লকের ছাদ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় বলে খবর৷ আত্মঘাতী ওই যুবকের নাম ধনঞ্জয় বারিক৷ ২১ বছর বয়সি ধনঞ্জয়ের বাবা এবং কাকা ইডেনে গার্ডেন্সেই মালির কাজ করেন বলে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি ওড়িশার ভদ্রকে৷ গত কয়েকদিন ধরেই ইডেন গার্ডেন্সে বাবা এবং কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারে থাকছিলেন তিনি৷ ইডেনে মালির কাজ পাওয়ার জন্যই ওড়িশা থেকে কলকাতায় এসেছিলেন ধনঞ্জয়৷ কিন্তু সেই কাজ না মেলায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই যুবক৷
advertisement
advertisement
গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন ধনঞ্জয়৷ ময়দান থানায় নিখোঁজ ডায়েরিও করেন ধনঞ্জয়ের বাবা৷ এ দিন সকালে ইডেন গার্ডেন্সের অন্য এক মালি কে ব্লকের উপরে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান৷
এর পরেই ময়দান থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷
advertisement
আজ ইডেন গার্ডেন্সে কালীঘাট বনাম ইস্টবেঙ্গলের খেলা ছিল৷ সেই ম্যাচ অবশ্য যথাসময়েই শুরু হয়েছে৷ খবর পেয়ে ইডেন গার্ডেন্সে পৌঁছন সিএবি কর্তারাও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Eden Gardens: ইডেন গার্ডেন্সের ভিতরে ঝুলন্ত দেহ! কাজের খোঁজে আসা মালি পুত্রের মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement