advertisement

Kolkata Metro: দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা! রবিবার দিনভর হয়রানির পর যাত্রীদের স্বস্তি

Last Updated:

মেরামতি কাজ শেষ হলেও সোমবার সকাল থেকে নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক করা যাবে কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন মেট্রো আধিকারিকদের একাংশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: থার্ড রেলে বড়সড় বিভ্রাটের জেরে রবিবার প্রায় আট ঘণ্টা নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছিল৷ সোমবার সপ্তাহের প্রথম দিনও শুরু থেকেই দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা নিয়েও সংশয় তৈরি হয়৷ তবে এ দিন সকাল থেকেই দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ দক্ষিণেশ্ব এবং নোয়াপাড়ার মধ্যে আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ ফলে হয়রানির মুখে পড়তে হয়নি যাত্রীদের৷
রবিবার দুপুরে থার্ড রেলে বিভ্রাটের জেরে বরানগর স্টেশনের কাছে আটকে যায় মেট্রোর একটি রেক৷ এর পর ট্রেন থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে শুরু হয় মেরামতির কাজ৷ কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি৷ রেকটি সরানো গেলেও থার্ড রেলের সমস্যা মেটাতে রাত প্রায় দশটা বেজে যায়৷ ফলে দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়৷
advertisement
advertisement
মেরামতি কাজ শেষ হলেও সোমবার সকাল থেকে নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক করা যাবে কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন মেট্রো আধিকারিকদের একাংশ৷
থার্ড রেলে বা রেকে বিভ্রাটের জেরে পরিষেবা ব্যাহত হওয়া মেট্রো রেলে নতুন কিছু নয়৷ কিন্তু এ ভাবে দীর্ঘক্ষণ একাংশে পরিষেবা বন্ধ থাকার ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন৷ এই ঘটনায় মেট্রোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভূমিকাতেও মেট্রো রেলের জেনারেলের ম্যানেজার যারপরনাই ক্ষুব্ধ বলেই সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা! রবিবার দিনভর হয়রানির পর যাত্রীদের স্বস্তি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement