advertisement

Locket Chatterjee: বঙ্গ BJP-তে 'গোপন' বৈঠক! 'বিক্ষুব্ধ'দের সঙ্গে হাত মেলালেন লকেট? তুমুল আলোড়ন

Last Updated:

Locket Chatterjee: রাজ্য বিজেপি-তে বর্তমানে বিক্ষুব্ধ বলে পরিচিত জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসুদের সঙ্গে বৈঠকে বসলেন লকেট চট্টোপাধ্যায়।

রাজু, সায়ন্তনদের সঙ্গে বৈঠকে লকেট
রাজু, সায়ন্তনদের সঙ্গে বৈঠকে লকেট
#কলকাতা: পুরভোটে ভরাডুবি। আর তার পরের চিন্তন বৈঠকে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দলের নেতাদের সামনেই তাঁর সাফ কথা ছিল, 'শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না, দুর্বলতা স্বীকার করতে হবে। কমিটিতে যোগ্যতা নয়, গুরুত্ব পেয়েছে কোটা। পুরনোদের একেবারে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। সিপিএম (CPM) কীভাবে দ্বিতীয় দল হয়ে উঠেছে, তা পর্যালোচনা করতে হবে।' লকেটের এই মন্তব্য আলোড়ন ফেলেছে দলেরই অন্দরে। আর সোমবার যা করলেন তিনি, তাতে জল্পনা কয়েকগুণ বেড়ে গেল।
কী করলেন লকেট? রাজ্য বিজেপি-তে বর্তমানে বিক্ষুব্ধ বলে পরিচিত জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসুদের সঙ্গে বৈঠকে বসলেন লকেট। এই বৈঠকের কী কারণ, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি কেউই। যদিও এই বৈঠকের কথা শুনেই বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ''একমাত্র বিজেপি'ই এমন দল, যেখানে শৃঙ্খলা মেনে চলতে হয়। দলের অন্দরের কথা বাইরে বলে লাভ নেই। দলের মধ্যেই বলতে হবে।''
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। সেই সময় গেরুয়া শিবির স্লোগান তুলেছিল, 'ইস বার, দোশো পার'। যদিও সেই স্বপ্ন দিনের আলো দেখেনি। ক্ষমতা দখল না হলেও বাংলায় বিরোধী রাজনৈতিক দল হিসেবে এক এবং একমাত্র উঠে এসেছিল নরেন্দ্র মোদি, অমিত শাহদের বিজেপি। এমনকী বাম ও কংগ্রেস শূন্য হয়ে পড়ে পশ্চিমবঙ্গ বিধানসভা। তাই পুরভোটে লড়াইটা হওয়ার কথা ছিল শাসক তৃণমূল বনাম বিরোধী বিজেপির মধ্যে। কিন্তু বিজেপি কার্যত উড়ে গিয়েছে পুরভোটে। আর ফের বিজেপি-কে সরিয়ে বিরোধী পরিসর ছিনিয়ে নিচ্ছে বামেরা।
advertisement
গেরুয়া শিবিরের এই ব্যর্থতার নেপথ্যে যেমন উঠে আসছে নেতৃত্বের অপরাগতা, তেমনি দলের অন্দরে ফাটলও। এই পরিস্থিতিতে পুরভোটের ফলপ্রকাশের পরই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) একটি ছোট্ট ট্যুইট করে ‘আত্মসমীক্ষা’ শব্দটি লেখেন। এরপর সংবাদমাধ্যমে দলের 'বিরুদ্ধে' মুখ খোলেন তিনি। দলের চিন্তন বৈঠকেও সেই মেজাজেই ছিলেন লকেট। তাঁকে পাল্টা 'আক্রমণে' নামেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। এই পরিস্থিতিতে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসুদের সঙ্গে লকেটের বৈঠক নিয়ে তুমুল আলোড়ন পড়েছে গেরুয়া শিবিরের অন্দরে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Locket Chatterjee: বঙ্গ BJP-তে 'গোপন' বৈঠক! 'বিক্ষুব্ধ'দের সঙ্গে হাত মেলালেন লকেট? তুমুল আলোড়ন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement