advertisement

‘বিজেপির সভায় বাধা দিলে কাল সংঘর্ষ হবে’, তৃণমূলের ধিক্কার দিবসের পাল্টা হুঁশিয়ারি দিলীপের

Last Updated:
#কলকাতা: শনিবার কলকাতায় অমিত শাহের সভা ও তৃণমূলের ধিক্কার দিবস ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ বাধা পেলে সংঘর্ষের আগাম হুঁশিয়ারি শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে ৷ অমিত শাহের কলকাতা সফরের দিনেই তৃণমূল ধিক্কার দিবসের ডাক দেওয়ায় কার্যত রণংদেহী মূর্তি ধরল গেরুয়া শিবির ৷
পাখির চোখ ২০১৯ ৷ জনতার মন জিততে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ গেরুয়া ঝড় তুলতে হাইকম্যান্ডের নজর এখন বাংলায় ৷ সেই লক্ষ্যেই আগামিকাল অর্থাৎ শনিবার ১১ অগাস্টই রাজ্যে আসছেন অমিত শাহ ৷ কলকাতার মেয়ো রোডে সভায় যোগ দেবেন তিনি ৷ সেই সভার ঘিরে সাজ সাজ রব গেরুয়া শিবিরে ৷ তারই মাঝে জোড়াফুল শিবির থেকে উঠল ধিক্কার দিবসের হুঙ্কার ৷ তৃণমূল ভবন থেকে শুক্রবার এনআরসি-এর বিরোধিতায় এই কর্মসূচির ডাক দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
এরই পাল্টা হুঁশিয়ারি শোনা গেল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় ৷ সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিলেন, আগামিকাল তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপির সমর্থকদের সভায় যোগ দিতে বাধা দিলে বাঁধবে সংঘর্ষ ৷ একইসঙ্গে সে সংঘর্ষের দায় বিজেপি নেবে না বলেও জানিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
বিজেপি সভাপতির সভা, অথচ মেয়ো রোডে বিজেপির পাশাপাশি তৃণমূলের পোস্টার ও ফ্লেক্স। সেই নিয়ে তৃণমূলের রাজনৈতিক সৌজন্যতা বোধ নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷ বলেন, ‘আমাদের সভাস্থলে তৃণমূলের পোস্টার, ব্যানার লেগেছে এটা কি রাজনৈতিক সৌজন্যের নমুনা?’
advertisement
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যে বিজেপিকে আটকাতেই সুচিন্তিত পরিকল্পনা করেছে রাজ্যের শাসক দল ৷ বিজেপির কর্মসূচিতে সমস্যার লক্ষ্যেই একইদিনে ধিক্কার দিবসের ডাক ৷ একইসঙ্গে শনিবার শহরের বিশাল অংশ অচল হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷
সবমিলিয়ে শনিবার মেয়ো রোড থেকেই রাজ্যে কার্যত শুরু লোকসভার লড়াই। সেই লড়াই ঘিরে গেরুয়া-জোড়াফুল শিবিরের ঘোষণা ও পাল্টা হুঁশিয়ারিতে সরগরম রাজ্য রাজনীতি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বিজেপির সভায় বাধা দিলে কাল সংঘর্ষ হবে’, তৃণমূলের ধিক্কার দিবসের পাল্টা হুঁশিয়ারি দিলীপের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement