State Song Of West Bengal: বিধানসভায় রাজ্য সঙ্গীত হিসাবে নির্বাচিত ‘বাংলার মাটি, বাংলার জল’, ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
State Song Of West Bengal: বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব পেশ করা হয়৷ সেই প্রস্তাবের সমর্থনের কথা নিজের বক্তব্যের শুরুতেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকেই রাজ্য সঙ্গীত হিসাবে নির্বাচন করা হল৷ বিধানসভায় এদিন এই বিষয়ে প্রস্তাব পাশ করা হয়৷ ফলে আজ থেকে রাখিবন্ধনের জন্য কবিগুরুর লেখা গানটি এক নতুন জায়গা পেল৷ কীর্তনের সুরে তৈরি এই গানটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা ও বাঙালির ইতিহাস৷ সেই গানটি এক নতুন মাত্রায় জড়িয়ে গেল বাঙালির সঙ্গে৷
বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব পেশ করা হয়৷ সেই প্রস্তাবের সমর্থনের কথা নিজের বক্তব্যের শুরুতেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পয়লা বৈশাখ ও বাংলার সঙ্গীত হিসাবে ‘বাংলার মাটি বাংলার জল ‘ গানটিকে পালন করার জন্য এই প্রস্তাবকে সমর্থন করছি।’ মমতা এদিনও উল্লেখ করেন, কেন আলাদা করে রাজ্যের জন্য দিন ও সঙ্গীত নির্বাচন করার কথা ভেবেছে রাজ্য সরকার৷
advertisement
advertisement
আরও পড়ুন: জন্মাষ্টমীতেই লোকনাথ বাবার জন্মদিন, চাকলা ধামে উপচে পড়ল ভক্তদের ঢল
এর আগে এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনায় বসে রাজ্য সরকার৷ সেখানে প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গেও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার মানুষেরা৷ তাঁদের উপস্থিতিতেই সেখানে একাধিক প্রস্তাব উঠে আসে৷ সকলেই পশ্চিমবঙ্গ দিবসের বিষয়ে আলোচনা হয়, আর বেশিরভাগের সমর্থন ছিল ১ বৈশাখের দিকে৷ সেই সভায় ‘বাংলার মাটি, বাংলার জল’-গানটির কথা উঠলেও আলোচনা সেই দিনের মতো স্থগিত থাকে৷ তার পর শেষ পর্যন্ত নির্বাচিত হয় এই গানটিই৷
advertisement
মমতা এদিন বলেন, ‘অনেকে বলেছেন কেন এতদিন পর এটা করা হচ্ছে। এটা এখন করা হচ্ছে তার কারণ এত দিন এই রাজ্যে কোনও একটা দিনকে দিবস হিসাবে পালন করা হয়নি। আমরা তো এতদিন এসব কিছুই জানতাম না। এখন এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি এটা না করি তাহলে একটা ভুল দিনকে চাপিয়ে দেওয়া হবে। আপনারা বললেন এই প্রস্তাবে রাজ্যপাল সই করবে না। রাজ্যপাল সই না করলে আমাদের কিছু যায় আসে না। আমরা এই দিনটিকেই পালন করবো। দেখব সাধারণ মানুষের ক্ষমতা বেশি নাকি চাপিয়ে দেওয়ার ক্ষমতা বেশি।’
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2023 4:46 PM IST











