advertisement

Sukanta Majumder: প্রশাসনিক ব্যর্থতাতেই আরজি কাণ্ড! এবিভিপি-র সভায় সুকান্তের মুখে 'সামাজিক ব্যর্থতা'ও

Last Updated:

Sukanta Majumder: আগামীকাল আর জি কর মেডিকেল কলেজের নির্যাতিতার জন্মদিন হওয়ায়, সেই ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে প্রতিবাদের রূপরেখা তৈরির লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার বার্তাও উঠে আসে এই আলোচনা সভায়।

News18
News18
কলকাতাঃ ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) Media Vision Conference-এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনকে একত্রিত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি, আগামীকাল আর জি কর মেডিকেল কলেজের নির্যাতিতার জন্মদিন হওয়ায়, সেই ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে প্রতিবাদের রূপরেখা তৈরির লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার বার্তাও উঠে আসে এই আলোচনা সভায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমরা সকলে সমাজের অংশ। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যেমন বলেছিলেন, সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা যায় না। সমাজের জন্য কাজ করতেই হবে।” তিনি বিধানচন্দ্র রায়ের অবদানের কথাও স্মরণ করেন এবং বলেন, রাজ্যের রাজনীতি ও চিকিৎসা বিজ্ঞানে তাঁর ভূমিকা অনস্বীকার্য। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “দেশ প্রথম। দেশবিরোধী কোনও কাজ আমরা করব না।”
advertisement
আরও পড়ুনঃ চিনি বা কেমিক্যাল ছাড়াই সুপারড্রিংক! সারা বছর শরীর সুস্থ রাখতে কেন নারকেলের জল ভরসা, জানালেন বিশেষজ্ঞ
আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই মৃত্যু শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, সমাজেরও ব্যর্থতা। “যেখানে একটি সরকারি মেডিকেল কলেজে চিকিৎসক নিরাপদ নন, সেখানে সমাজ হিসেবে আমরা কী তৈরি করেছি?”—প্রশ্ন তোলেন তিনি। দুর্গাপুরে অনুরূপ ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল কলেজে যদি একজন মেয়েও নিরাপদ না থাকেন, তবে সমাজ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
advertisement
advertisement
রাজ্যের চিকিৎসা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, অনেক ছাত্রছাত্রীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাপ্লি দেওয়া হচ্ছে, রিভিউয়ের নামে নেওয়া হচ্ছে টাকা। এর ফলে ভবিষ্যতে চিকিৎসকরা যাতে সরকারের বিরুদ্ধে মুখ খুলতে না পারেন, সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির পরিকাঠামোগত ঘাটতি, উত্তরবঙ্গে জরুরি চিকিৎসা পরিষেবার অভাব এবং নির্বাচনের আগে জিডিএমও দেওয়ার প্রতিশ্রুতিকেও কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumder: প্রশাসনিক ব্যর্থতাতেই আরজি কাণ্ড! এবিভিপি-র সভায় সুকান্তের মুখে 'সামাজিক ব্যর্থতা'ও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement