advertisement

Babul Supriyo: রাজ্যের মন্ত্রী, তবু কেন বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল? পিছনে রয়েছে দুটি বড় কারণ! কী জানেন?

Last Updated:

Babul Supriyo: রাজ্যসভা ভোটের জন্য চার জন প্রার্থীর নাম ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল। সেই চার জনের মধ্যে একজন বাবুল সুপ্রিয়, ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী। তবু, তাঁকে কেন প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কেন বাবুলকে রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা?
কেন বাবুলকে রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা?
কলকাতা: রাজ্যসভার প্রার্থীতালিকা ঘোষণা করে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যসভার চারটি আসনের জন্য বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামীকে মনোনীত করল রাজ্যের শাসক দল৷ পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে৷ বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত৷ একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র৷ তবে বিজেপি-র হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তাদের একটি আসনেই জয় নিশ্চিত৷ ফলে তৃণমূল মনোননীত চারজন প্রার্থীরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত৷
তৃণমূল মনোনীত চারজন প্রার্থীর মধ্যে তিন জনই রাজনীতিতে নতুন৷ একমাত্র বাবুল সুপ্রিয়র সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে৷ বর্তমানে রাজ্যের মন্ত্রী বাবুল৷ বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক তিনি৷ রাজ্যসভায় মনোনীত হওয়ায় ধরে নেওয়াই যায় বিধানসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করবে না দল৷
advertisement
advertisement
কিন্তু মন্ত্রী হওয়া সত্বেও বাবুলকে কেন রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল? শাসক দল সূত্রে খবর, দিল্লির সংসদীয় রাজনীতি সম্পর্কে চেনাজানা আছে বাবুলের। মোদির মন্ত্রিসভায় কেন্দ্রের মন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি। একটা সময় ছিল বিজেপি বাবুল সুপ্রিয়কে দিয়ে বারবার আক্রমণ করিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার জাতীয় স্তরে সংসদে দাঁড়িয়ে বাংলার তরফে বিজেপিকে রাজনৈতিক আক্রমণে যাবেন মোদি মন্ত্রীসভার প্রাক্তন মন্ত্রী।
advertisement
দ্বিতীয়ত বক্তব্যে ঝাঁঝ রয়েছে, বিজেপিকে লাগাতার আক্রমণে যেতে পারবে, সংসদের দুই কক্ষেই এমন কিছু মুখ রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে বাবুল সুপ্রিয় সেই কাজ করতে পারবে বলে ধারণা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। রাজ্যসভার প্রার্থী হওয়ার পরই বাবুল বলেন, ”যবে থেকে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দলে নিয়েছেন, আমি নিজের মতো কাজ করতে পারছি। খুবই আনন্দিত আমি। একটা সময় ভেবেছিলাম রাজনীতি পুরোপুরি ছেড়ে দেব। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, আমি কৃতজ্ঞ। আগামিদিনে আরও ভাল কাজ করতে চাই।”
advertisement
এদিকে, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার গত ৩১ জানুয়ারি অবসর গ্রহণ করেছেন৷ তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক তিনি৷ রাজনীতিতে নতুন হলেও দীর্ঘদিনে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ পদে ছিলেন এই আইপিএস অফিসার৷ মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজনও তিনি৷ অন্যদিকে, রাজ্যসভা এবং লোকসভায় অতীতেও সিনেমা জগতের তারকাদের টিকিট দিয়েছে তৃণমূল৷ সেই তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী কোয়েল মল্লিক৷ কিছু দিন আগেই ভবানীপুরে কোয়েলের বাপের বাড়িতে গিয়ে তাঁর বাবা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার পর তৃণমূলের প্রার্থী তালিকায় কোয়েলের নাম অবশ্যই বড় চমক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: রাজ্যের মন্ত্রী, তবু কেন বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল? পিছনে রয়েছে দুটি বড় কারণ! কী জানেন?
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement