advertisement

Babul Supriyo's puja gift for Mamata Banerjee: মমতার পছন্দ ভোলেননি বাবুল, পুজোর আগেই তুলে দিলেন ছোট্ট উপহার

Last Updated:

আপ্লুত মুখ্যমন্ত্রী নিজেই জানান, গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম এই বাদ্যযন্ত্রটি দেখেছিলেন তিনি (Babul Supriyo gifts pianica to Mamata Banerjee)৷

মমতার হাতে উপহার তুলে দিলেন বাবুল৷
মমতার হাতে উপহার তুলে দিলেন বাবুল৷
#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দুর্গা পুজোর উপহার তুলে দিলেন বাবুল সুপ্রিয়(Babul Supriyo's puja gift for Mamata Banerjee)৷ আর বাবুলের দেওয়া ছোট্ট উপহার পেয়ে বেজায় খুশি মুখ্যমন্ত্রীও৷ সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পছন্দের কথা মাথায় রেখেই তাঁর জন্য উপহার বেছেছেন কয়েকদিন আগে তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ৷
এ দিন জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধন উপলক্ষে নজরুল মঞ্চে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সেখানেই মুখ্যমন্ত্রীর হাতে পিয়ানিকা নামে একটি বাদ্যযন্ত্র তুলে দেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo gifts pianica to Mamata Banerjee)৷ নীল সাদা রংয়ের ছোট বাদ্যযন্ত্রটি পেয়ে খুবই খুশি হন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
আপ্লুত মুখ্যমন্ত্রী নিজেই জানান, গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম এই বাদ্যযন্ত্রটি দেখেছিলেন তিনি৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়৷ ফলে, মুখ্যমন্ত্রীর যে ওই বাদ্যযন্ত্রটি পছন্দ হয়েছে, তা জানতেন বাবুল৷
মুখ্যমন্ত্রী বলেন,  'আমি ২৩ জানুয়ারির অনুষ্ঠানে এটা দেখেছিলাম, সেটা লাল রংয়ের ছিল৷ ওর কাছে একবার চেয়েছিলাম এটা৷ বাবুল আমাকে নীল রংয়ের উপহার দিয়েছে৷ দারুণ, এটা আমার কাজে লাগবে৷' শুধু উপহার দেওয়াই নয়, কীভাবে বাদ্যযন্ত্রটি বাজাতে হয়, মুখ্যমন্ত্রীকে তা হাতে কলমে দেখিয়েও দেন বাবুল সুপ্রিয়৷ মুখ্যমন্ত্রীও বাবুলকে জানান, পরে তাঁর থেকে আরও ভাল ভাবে বাদ্যযন্ত্রটি বাজানো শিখে নেবেন তিনি৷
advertisement
টনাচক্রে গত ২৩ জানুয়ারির ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল৷ কারণ ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে ওঠামাত্রই দর্শকাসন থেকে কয়েকজন জয় শ্রীরাম স্লোগান দেন৷ যা শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বক্তব্য না রেখেই অনুষ্ঠানস্থল ছাড়েন৷ যা নিয়ে বিজেপি- তৃণমূল দু' পক্ষের মধ্যেই তুমুল চাপানউতোর তৈরি হয়েছিল৷ কিন্তু সেই ঘটনার প্রায় ৯ মাস পরেও মুখ্যমন্ত্রীর পছন্দের কথা মনে রেখেছিলেন বাবুল৷ অথচ কিছুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রীর অন্যতম প্রবল সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন বাবুল৷ কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধায় যে তাঁর কোনও ঘাটতি ছিল না, এ দিন বুঝিয়ে দিলেন আসানসোলের সাংসদ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo's puja gift for Mamata Banerjee: মমতার পছন্দ ভোলেননি বাবুল, পুজোর আগেই তুলে দিলেন ছোট্ট উপহার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement