advertisement

Amartya Sen : ‘বাবা সুস্থ আছেন, দারুণ উইকএন্ড কেটেছে’ ট্যুইটারে জানালেন অমর্ত্য-কন্যা নন্দনা

Last Updated:

Amartya Sen: তিনি ট্যুইটারে লেখেন, বন্ধুরা, আপনারা এতটা খোঁজ নিয়েছেন, ভাল লাগছে৷ কিন্তু বাবার মৃত্যুর খবরটি ভুয়ো৷ বাবা ভাল আছেন৷

ছবি - ট্যুইটার
ছবি - ট্যুইটার
কলকাতা: অমর্ত্য সেন সুস্থ আছেন৷ অমর্ত্য কন্যা নন্দনার ট্যুইটে উৎকণ্ঠার মুহূর্ত কাটল বিশ্ববাসীর৷ মঙ্গলবার বিকেল থেকে হঠাৎই এক্স হ্যান্ডেলে খবর ছড়ায়, প্রয়াত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ বিশ্বের বিভিন্ন মহল থেকে শোকবার্তায় প্লাবন শুরু হয় এক্স হ্যান্ডেল জুড়ে৷ কিন্তু কোথাও যেন একটা খটকা ছিল৷ এ দেশে অমর্ত্যর হাতে তৈরি প্রতীচী ট্রাস্টের তরফ থেকেও বলা হয়, মৃত্যুর খবর তাঁরা পাননি৷ এর পরেই ট্যুইট করেন নন্দনা৷
তিনি ট্যুইটারে লেখেন, ‘বন্ধুরা, আপনারা এতটা খোঁজ নিয়েছেন, ভাল লাগছে৷ কিন্তু বাবার মৃত্যুর খবরটি ভুয়ো৷ বাবা ভাল আছেন৷ আমরা একটা দারুণ উইকএন্ড কাটিয়েছি৷ কেমব্রিজে পরিবারের সঙ্গে আমাদের দারুণ সময় কেটেছে৷ গত রাতেও যখন আমরা বিদায় সম্ভাষণ জানিয়েছি, আগের মতো বাবার জড়িয়ে ধরা ছিল ততটাই সুন্দর৷ তিনি হাভার্ডে এক সপ্তাহে দু’টি কোর্স পড়াচ্ছেন, তাঁর নতুন বইয়ের কাজ করছেন, আগের মতোই তিনি ব্যস্ত৷’
advertisement
advertisement
advertisement
সব মিলিয়ে এটা স্পষ্ট হয়েছে যে অমর্ত্য বয়সের ভারে কিছুটা কাবু হলেও সুস্থ আছেন, কাজ করছেন৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাঙালির গরিমা৷ তাঁর খবরে স্বাভাবিক ভাবে উৎকণ্ঠিত হয়ে পড়েছিল বাঙালি৷ কিন্তু শেষ পর্যন্ত নন্দনার কথায় সেই উৎকণ্ঠা কাটল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amartya Sen : ‘বাবা সুস্থ আছেন, দারুণ উইকএন্ড কেটেছে’ ট্যুইটারে জানালেন অমর্ত্য-কন্যা নন্দনা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement